Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

সারা না অনন্যা? কার্তিক জানালেন নিজের পছন্দ



কার্তিক আরিয়ান বলিউডের অভিনেতাদের মধ্যে এমন একজন, যিনি খুব কম সময়ের মধ্যে নিজের একটি বড় ফ্যানবেশ তৈরি করেছেন।  তিনি মেয়েদের মধ্যে বেশ জনপ্রিয়।  সাইফ আলী খানের কন্যা সারা আলী খানও, কার্তিককে খুবই পছন্দ করেন।  অন্যদিকে, কার্তিক আরিয়ানের নাম অনন্যা পান্ডের সাথেও যুক্ত রয়েছে, যিনি স্টুডেন্ট অব দ্য ইয়ার ২ ছবিতে বলিউডে আত্মপ্রকাশ করলেন।

কিন্তু, সম্প্রতি কার্তিক তার অনুভূতি  প্রকাশ করেছেন। সম্প্রতি, কার্তিক নেহা ধুপিয়ার চ্যাট শো-তে অংশগ্রহণ করেছিলেন। অনুষ্ঠানে নেহা, কার্তিককে অনন্যা পান্ডে এবং সারা আলী খান-এর মধ্যে একজনকে বেছে নিতে বলেন। কার্তিক বলেন "বর্তমানে, আমি অনন্যাকে ভালোভাবে জানি, আমি ওর সাথে কাজ করছি।"

প্রসঙ্গত, কার্তিক এবং অনন্যাকে শীঘ্রই একসাথে "পতি, পত্নী অর ও" ছবিতে দেখা যাবে।  মুদাসার আজিজ এই ছবিটি পরিচালনা করবেন। ছবিতে কার্তিক ও অনন্যার সাথে ভূমি পেডনেকার কেও দেখা যাবে।


from Daily Bangla http://bit.ly/2WPV721

No comments: