দেশদ্রোহীতার মামলা জনপ্রিয় ব়্যাপারের বিরুদ্ধে
অনেক দিন পর ফের খবরের শিরোনামে হার্ড
কৌর৷ তবে নেতিবাচক কারণে৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে
নিয়ে বিতর্কিত পোস্ট করে বিপাকে জনপ্রিয় ব়্যাপার৷ ওই পোস্টে আরএসএস
প্রধান মোহন ভাগবতের নামও উল্লেখ করেন৷ তারপরই অভিযোগ দায়ের হার্ড কৌরের
বিরুদ্ধে৷ যে সে ধারায় মামলা নয়, একেবারে দেশদ্রোহীতার মামলা ঠুকে দেওয়া
হয়েছে৷
সোমবার ৩৯ বছর বয়সী ব়্যাপার
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন৷ সেই পোস্টে যোগী আদিত্যনাথ ও মোহন ভাগবতকে
নিয়ে বিতর্কিত কিছু অংশ ছিল৷ যা যোগীর এক অনুগামীর পছন্দ হয়নি৷ বুধবার
হার্ড কৌরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শশাঙ্ক শেখর৷ যিনি পেশায় একজন
আইনজীবী৷ অভিযোগটি সাইবার থানায় পাঠানো হয়েছে৷
হার্ড কৌরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির
১২৪এ, ১৫৩এ, ৫০০ এবং ৫০৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ ১২৪এ হল
দেশদ্রোহিতা ধারা৷ এই ধারা ছাড়ায় ধর্মের ভিত্তিতে ভেদাভেদ তৈরির চেষ্টা
এবং মানহানির মামলা দেওয়া হয়েছে৷ সেই সঙ্গে আইটি অ্যাক্টের ৬৬ ধারাও
যুক্ত করা হয়েছে৷ তরণ কৌর ধিঁলো ওরফে হার্ড কৌর জনপ্রিয় ব়্যাপার৷ ভারতে জন্ম হলেও পরে তিনি লন্ডন চলে যান৷ পরে কাজের সূত্রে ভারতে
ফিরে আসেন৷ তাঁর সঙ ‘গ্ল্যাসি’ এবং ‘মুভ ইউর বডি’ একসময় লোকের মুখে মুখে
ঘুরত৷ অনেক পুরস্কারও তিনি পেয়েছেন৷
Labels:
Entertainment


No comments: