বিশ্বখ্যাত এক মডেল নিজের রক্ত ‘ভ্যাম্পায়ার ফেসিয়াল’ করতে চান
ডুসেলডর্ফ, জার্মানির এক বিখ্যাত শহর যেখানে রয়েছে ত্বক বিশারদ বারবারা স্টার্মের ক্লিনিক। প্রসঙ্গত, বিশ্বে এই ত্বক বিশেষজ্ঞের পরিচিতি তাঁর তৈরি ‘ভ্যাম্পায়ার ফেসিয়াল’-এর জন্যে।
বারবারা স্টার্ম এই বিশেষ ফেসিয়াল প্যাক তৈরি করেন ব্যবহারকারীর রক্ত দিয়ে। সম্প্রতি সেই বস্তুই কিনেছেন যুক্তরাজ্যের সেলিব্রিটি ফ্যাশন ডিজাইনার ভিক্টোরিয়া বেকহ্যাম। তাঁর আরও এক পরিচয়, তিনি বিশ্বসেরা প্রাক্তন ফুটবলার ডেভিড বেকহ্যামের স্ত্রী। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘স্ট্যান্ডার্ড.কো.ইউকে’-এর এক প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ভিক্টোরিয়া বেকহ্যাম জার্মানি গিয়েছিলেন কাজের সূত্রে। তাঁর সঙ্গে ছিল মেয়ে হারপার।
ডুসেলডর্ফ শহরেই রয়েছে স্টার্ম ক্লিনিকের মূল অফিস। এবং সেখানে গিয়েই নিজের রূপচর্চা করেন ভিক্টোরিয়া। নিজের রক্ত দিয়ে তৈরি বিশেষ ময়েশ্চারাইজারের সেই কথা ভিক্টোরিয়া শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে। প্রসঙ্গত, বিশেষ এই ময়েশ্চারাইজারের দাম ১২০০ পাউন্ড, ভারতীয় মূল্যে যা ১ লাখেরও বেশি।
ডুসেলডর্ফে গিয়ে রূপচর্চায় অংশ নেয় ভিক্টোরিয়ার ১১ বছরের মেয়ে হারপারও। তার ক্ষেত্রে অবশ্য ব্যবহার করা হয় ‘বেবি ফেসিয়াল’।
Labels:
Entertainment


No comments: