Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

জি বাংলা ফুটবল লিগের ক্লোজিং সেরিমনি জমজমট


কলকাতার ইস্টবেঙ্গল মাঠে জি বাংলা ফুটবল লিগের ক্লোজিং সেরিমনিতে থাকছে সায়ন্তিকার বিশেষ পারফরম্যান্স ও সঙ্গে অনুপম রায়ের গান। আর সেই নিয়েই বিপুল উদ্দীপনা টেলিপাড়ায় ও ময়দানে। তবে শুধু সায়ন্তিকা ও অনুপমের পারফরম্যান্স নয়, সঙ্গে থাকছে আরও অনেক আকর্ষণ।
অনূর্ধ্ব ১৯ ফুটবল প্রতিযোগিতা, জি বাংলা ফুটবল লিগের একমাস ব্যাপী যাত্রা শেষ আগামীকাল ২৩ জুন। বিগত এক মাস ধরেই এই প্রতিযোগিতার খেলাগুলি সম্প্রচার হয়েছে জি বাংলা সিনেমা-র পর্দায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ফুটবল প্রতিভাদের সন্ধানই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল। মোট ১৬টি টিম অংশ নিয়েছিল এই প্রতিযোগিতায়। এবার অপেক্ষা ফাইনাল ম্যাচের যা অনুষ্ঠিত হতে চলেছে আগামীকাল কলকাতার ইস্টবেঙ্গল মাঠে।
আর এই ফাইনাল ম্যাচ ঘিরেই টেলিপাড়া সরগরম। জি বাংলা-র এই ফুটবল লিগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন জি বাংলা-র তারকারা। অংশগ্রহণকারী টিমগুলির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নির্বাচিত করা হয় জনপ্রিয় অভিনেত্রীদের। প্রত্যেকটি ম্যাচেই তারকাদের উপস্থিতি অনেকটা প্রেরণা জুগিয়েছে তরুণ ফুটবল প্রতিভাদের।
আগামীকাল ফাইনালে মুখোমুখি হতে চলেছে এই লিগের দুই ফাইনালিস্ট ইস্টবেঙ্গল ও মোহনবাগানের অনূর্ধ্ব ১৯ টিম। সেই নিয়ে বিপুল উন্মাদনা জি বাংলা-র নায়ক-নায়িকাদের মধ্যেও। সম্প্রতি এই লিগ নিয়ে একটি দারুণ মিউজিক ভিডিও তৈরি করেছে জি বাংলা যা শেয়ার করা হয়েছে জি বাংলা-র সোশাল মিডিয়া পেজে।
এছাড়া ক্লোজিং সেরিমনিতে থাকছে জি বাংলা ফুটবল লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডরদের বিশেষ কিছু পারফরম্যান্স। তার জন্য বিগত কয়েকদিন ধরেই চলেছে প্রস্তুতি। আগামীকাল সব মিলিয়ে তাই জমজমাট হতে চলেছে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ।

No comments: