Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

পায়েল-দ্বৈপায়নের ছেলের ছবি প্রকাশ্যে


 গত ৪ এপ্রিল মা হয়েছেন অভিনেত্রী পায়েল দে। দ্বৈপায়ন ও পায়েলের জীবনে এসেছে ভোরের আলো, ছেলে মেরাখ। বাংলা বিনোদন জগতে অত্যন্ত সুখী দম্পতি পায়েল-দ্বৈপায়ন তৎক্ষণাৎ সদ্যোজাতের ছবি সোশাল মিডিয়ায় দেওয়ার পক্ষপাতী ছিলেন না। এখন মেরাখের বয়স আড়াই মাস। ছোট্ট মেরাখের মিষ্টি ছবি সম্প্রতি সোশাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। সন্দীপ্তা সেনের সঙ্গে পায়েল ও দ্বৈপায়নের বন্ধুত্ব বহু বছরের। তাই মেরাখকে দেখতে তিনি গিয়েছিলেন বন্ধুর বাড়ি। আর ছোট্ট মেরাখকে দেখে কি আর ছবি না তুলে থাকা যায়। মেরাখের আদরের ডাকনাম আউলি। পায়েল, দ্বৈপায়ন ও আউলির সঙ্গে তোলা ছবি শেয়ার করেছেন সন্দীপ্তা তাঁর সোশাল মিডিয়া প্রোফাইলে। সঙ্গে সঙ্গেই প্রচুর শেয়ার হতে থাকে সেই ছবি। পায়েল, সন্দীপ্তা ও মেরাখের ছবি শেয়ার করে পায়েল দে ফ্যান ক্লাবও। তবে পায়েল বা দ্বৈপায়ন কেউই এখনও পর্যন্ত সরাসরি শেয়ার করেননি ছেলের ছবি। ২০১২ সালে বিয়ে করেন পায়েল ও দ্বৈপায়ন। টেলিপাড়ার সবচেয়ে ভ্রমণপ্রিয় দম্পতি হিসেবেও বিখ্য়াত তাঁরা। বিশেষ করে ট্রেকিং করতে ভারি ভালবাসেন দ্বৈপায়ন ও পায়েল।
গর্ভবতী অবস্থাতেই অভিনয় থেকে সরে গিয়েছিলেন পায়েল। কোনও ঝুঁকি নিতে চাননি। আপাতত তাঁর ছেলেকে নিয়েই ব্যস্ত থাকছেন অভিনেত্রী। অভিনয় থেকে বিরতি নিয়েছেন। আর শুটিং সামলে যতটা সময় সম্ভব পরিবারের সঙ্গেই থাকেন দ্বৈপায়ন। তবে মেরাখ আর একটু বড় হলে আবারও অভিনয়ে ফিরবেন পায়েল এমনটাই আশা। আর বলা কী যায়, মেরাখও হয়তো বড় হয়ে বাবা-মায়ের মতো অভিনয়কেই আপন করে নেবে।
তবে পর্দায় এখনও পায়েল-দ্বৈপায়নকে জুটি হিসেবে দেখা যায়নি। দুজনের গুণমুগ্ধদের এই আশাও আশা করা যায় পূরণ হবে অদূর ভবিষ্যতে।

No comments: