Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

নুসরাতের বাবা জানালেন মেয়ের বিয়ের অনুষ্ঠানের আদ্যোপান্ত


২০১৯ জুড়ে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাতের জীবনে শুধুই সফলতা। বসিরহাট থেকে নির্বাচনে জয়ী হয়ে তিনি এখন সংসদ সদস্য। আর এরইমধ্যে নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন নুসরাত।
শীঘ্রই বাজতে চলেছে জনপ্রিয় নায়িকা ও সাংসদ নুসরাত জাহানের বিয়ের বাদ্য। প্রেমিক নিখিল জৈনকে বিয়ে করতে যাচ্ছেন তিনি।
বিয়ের উদ্দেশ্যে ১৬ জুন তুরস্কের উদ্দেশ্যে উড়াল দিবেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। তার আগে নিজের বাড়িতে হয়ে গেলো তার গায়ে হলুদের অনুষ্ঠান। আর এখানে নাকি হলুদ মঞ্চে বসেই বাবাকে জড়িয়ে কাঁদলেন এই অভিনেত্রী!
হ্যাঁ, বাঙালি রীতি অনুসারে বিয়ের পর স্বামীর বাড়িতেই বেশির ভাগ সময় কাটবে অভিনেত্রী নুসরাতেরও। মেয়েকে বিদায় জানাতে হবে বাবা-মায়ের, তাই সবার মনে বেদনার সুর। এদিকে বাবা-মায়ের মুখের দিকে তাকিয়ে আপন ঘর ছেড়ে যাওয়ার বিষণ্নতা নুসরাতের চোখে মুখেও। হলুদ মঞ্চে নাকি বাবাকে জড়িয়ে কেঁদেছেনও নুসরাত!
এদিকে বাবাকে উদ্দেশ্য করে একটি টুইট করেন সদ্য লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী চিত্রনায়িকা নুসরাত। সেখানে তিনি লিখেন, বাবা তুমি আমায় মনুষত্ব শিখিয়েছো। মানুষের মতো মানুষ করে তুলেছো। সবসময় তোমার শেখানো নীতি ও আদর্শ মেনেই চলব। সব মেয়েই যেন এমন বাবা পায়।
সকল বাবা-মায়ের জন্য নিঃসন্দেহে আবেগে ভাসার সময় এটি। মেয়ে ‘পর’ হয়ে যাচ্ছে, এই দুঃখ বুকে চেপেই বাবা হাজী মুহাম্মদ শাহজাহান হাসিমুখে পোজ দিয়েছেন ছবির জন্য।
নুসরাতের বাবা হাজী মুহাম্মদ শাহজাহান জানান, বেডরুমে আমাদের সব আত্মীয়র পক্ষে যাওয়া সম্ভব নয়। তাই এখানেই নুসরাতের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের নিয়ে আয়োজন করা হয়েছিল একটি ঘরোয়া অনুষ্ঠান। বৃহস্পতিবার সন্ধ্যায় নুসরাতের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে সেই পার্টি আয়োজিত হয়েছিল। টলিউড থেকে সেখানে উপস্থিত ছিলেন শুধুমাত্র অভিনেত্রীর সতীর্থ মিমি চক্রবর্তী।
সবাই ভেবেছিল, সেদিনই হয়তো হবু কনের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। কিন্তু না, নুসরাতের বাবা স্পষ্ট করে জানান, বৃহস্পতিবার শুধুমাত্র নুসরাত এবং নিখিলের প্রাক-বিবাহ অনুষ্ঠান হিসেবে একটা গেট-টুগেদারের আয়োজন করা হয়েছিল মাত্র। সবাই যেহেতু বেডরুমে উপস্থিত থাকতে পারবেন না, তাই বিয়ের জন্য শহর ছাড়ার আগে হবু দম্পতিকে আশীর্বাদের জন্য আত্মীয়রা একত্রিত হয়েছিলেন।
সকাল থেকেই পাম অ্যাভিনিউয়ের বাড়িতে অতিথিরা আসতে শুরু করেছিলেন, এমনটাই জানা গিয়েছে নুসরাতের বাবার কাছ থেকে। মিমিও হলুদ শাড়ি পরে যথাসময়ে হাজির হন অনুষ্ঠানে।
এদিন কড়া নিরাপত্তা ছিল বসিরহাটের সাংসদের বাড়ির সামনে। মোট ৬ জন বাউন্সার এবং ৭ জন নিরাপত্তারক্ষী ছিলেন অনুষ্ঠানে।

No comments: