ফেসবুকে খোলামেলা ছবি দিয়ে শাস্তির মুখে সুন্দরী ডাক্তার!
ফেসবুকে বেশকিছু বিকিনি পরা উত্তেজক ছবি পোস্ট করে শাস্তির মুখে পড়লেন এই মহিলা ডাক্তার। মিয়ানমারের বছর আটাশের ওই মডেল কাম ডাক্তার নং মি সানের লাইসেন্স বাতিল করা হয়েছে। মেডিক্যাল কাউন্সিল তার
লাইসেন্স বাতিল করে দেয়। নং মি সান জানিয়েছেন, এই শাস্তি প্রত্যাহারের জন্য তিনি আর্জি জানাবেন। জানা যায়, টানা চার বছর জেনারেল ফিজিশিয়ান হিসেবে প্র্যাক্টিস করলেও সম্প্রতি মডেলিংয়ে ঝুঁকেছিলেন নং মি সান। যে কারণে দুই বছর ধরে সেভাবে প্র্যাক্টিসও করেননি। এই মহিলা ডাক্তারের বক্তব্য, ‘রোগী দেখার সময় কি আমি সেক্সি পোশাক পরি? তা হলে, ডাক্তারির লাইসেন্স বাতিল হবে কেন? মেডিক্যাল কাউন্সিল অবশ্য এই প্রশ্নের উত্তর দেয়নি।’
Labels:
Entertainment


No comments: