সায়েন্স ফিকশনে সালমা হায়েক ও ওয়েন উইলসন
অ্যামাজন স্টুডিওর নতুন সায়েন্স ফিকশন ড্রামা ‘ব্লিস’-এ অভিনয় করছেন সালমা হায়েক ও ওয়েন উইলসন। ছবিটি পরিচালনা করছেন ‘অ্যানাদার আর্থ’ খ্যাত মাইক কাহিল। লস অ্যাঞ্জেলেস ও ক্রোয়েশিয়ায় চলছে ছবির শুটিং। জানা গেছে, সায়েন্স ফিকশন ধাঁচের গল্প হলেও ‘ব্লিস’ মূলত প্রেমকাহিনি। অ্যামাজন স্টুডিওর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মার্ক কাহিল দারুণ এক গল্প বলিয়ে। দুর্দান্ত সব আইডিয়া অভিনবভাবে বলার ক্ষমতা আছে তাঁর, যা সহজেই দর্শক আপন করে নিতে পারে। সালমা ও ওয়েন দুজনই দারুণ অভিনেতা-অভিনেত্রী। সঙ্গে অসাধারণ একদল ক্রু মিলে দারুণ এক চলচ্চিত্র উপহার দিতে চলেছেন।’ ‘ব্লিস’ ছাড়াও সালমা নতুন আরো এক ছবিতে অভিনয় করছেন। সেটা অবশ্য কমেডি। ‘লিমিটেড পার্টনার্স’ নামের ছবিতে তাঁর সঙ্গে আরো আছেন টিফানি হাডিস ও রোজ বার্ন।
Labels:
Entertainment


No comments: