Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

অনলাইনে ফাঁস থাম্বা!


চলচ্চিত্র নির্মাতাদের নতুন আতঙ্কের নাম তামিলরকার্স। বক্স অফিসের যে ছবিটিই সাড়া ফেলছে সেই ছবিটিই তারা অনলাইনে ফাঁস করে দিচ্ছে। সম্প্রতি ভারত সিনেমাটির মুক্তির একদিন পরই অনলাইনে ফাঁস করে দেয় তার। আর এবার অ্যাডভেঞ্চার ধরনের কমেডি ছবি থাম্বার মুক্তির একদিন পরেই অনলাইনে ফাঁস করে দিয়েছে তারা। 
তরুণদের নিয়ে তৈরি করা হয় থাম্বা ছবিটি। ছবিটি অ্যাডভেঞ্চার ধরনের। একটি জঙ্গলে দৃশ্য ধারণ করা হয়েছে ছবিটির। ছবিটিতে তিনজন ব্যক্তি বিভিন্ন উদ্দেশ্য নিয়ে একটি জঙ্গলে প্রবেশ করে। তাদের কাজই তাদের বিপদের দিকে নিয়ে যায়। নানা বিপদ থেকে বুদ্ধির প্রয়োগ করে নিজেদের সামলে নিয়েছেন।
ছবিটি মুক্তি পাওয়ার খুব কম সময়ের মধ্যেই অবৈধভাবে এই ওয়েবসাইটে চলে আসে ছবির পাইরেটেড ভার্সন। আর খুব সহজেই দর্শকরা ডাউনলোড করে নিতে পারেন তা। বলার অপেক্ষা রাখে না ফল স্বরূপ বিপুল ক্ষতির মুখে পড়েন পরিচালক, প্রযোজক সহ ছবির গোটা টিম।

No comments: