Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

লন্ডন মাতাচ্ছেন করিনা-করিশ্মা!


ওয়র্ক হার্ড, পার্টি হার্ডার... বলিউডের তারকার এই মন্ত্রেই বিশ্বাসী। আর সেখানে যখন উঠে আসে করিনা কাপুর, করিশ্মা কাপুরের নাম তখন তো কোনও দ্বিমত থাকতেই পারে না।
বর্তমানে লন্ডনে সইফ ও তৈমুরের সঙ্গে ছুটি কাটাচ্ছেন করিনা কাপুর। তাঁদের সঙ্গে সময় কাটাতে পৌঁছে গিয়েছেন করিশ্মা কাপুরও। দুই বোনকেই দেখা গেল লন্ডনের অ্যানাবেল ক্লাবের সামনে। একই সঙ্গে করিনার সঙ্গে ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন করিশ্মা কাপুর। স্ত্রী আর শালীকে সঙ্গ দিতে নাইট ক্লাবে পৌঁছে গিয়েছিলেন সইফ আলি খানও। পরিবারের সঙ্গে ছুটি কাটানোর পাশাপাশি তাঁর আগামী ছবি জাওয়ানি জানমান-র শ্যুটিংও করছেন ছোটে নবাব। এই ছবিতে পূজা বেদীর মেয়ে আলাইয়ার বাবার ভূমিকায় দেখা যাবে সইফকে।

No comments: