Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

পরিণীতি রাজি হননি বলেই নায়িকা হয়েছিলেন দীপিকা


দীপিকা পাডুকোনের সবচেয়ে জনপ্রিয় ছবিগুলির মধ্যে একটি অবশ্যই সুজিত সরকার পরিচালিত ‘পিকু’। কিন্তু অনেকেই জানেন না যে ‘পিকু’-তে দীপিকাকে প্রথমে কাস্টিংই করা হয়নি। ওই ছবির নায়িকার ভূমিকায় প্রথম পছন্দ ছিলেন পরিণীতি চোপড়া। সম্প্রতি এই তথ্যটি সামনে এসেছে। পরিণীতি নিজেই জানিয়েছেন কেন তিনি ‘পিকু’ ছবির প্রস্তাব ছেড়ে দিয়েছিলেন।
আসলে পরিণীতি চোপড়া খুবই বেছে বেছে ছবি করেন। কোনও চরিত্রের জন্য হ্যাঁ বলার আগে, ভাল করে ভাবনাচিন্তা করেন। শুধু তাই নয়, একবার কোনও প্রজেক্টে কথা দিয়ে দিলে, সেই প্রতিশ্রুতি থেকে সরে আসেন না। আর সেই কারণেই মিস হয়ে গিয়েছিল ‘পিকু’। মিস মালিনী ডট কম-এর একটি প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি একটি চ্যাট শো-তে এই বিষয়ে মুখ খুলেছেন পরিণীতি।
তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে এমন কোন কোন ছবি রয়েছে, যেগুলির অফার ফিরিয়ে দিয়ে তিনি পরে আক্ষেপ করেছেন। তার মধ্যে প্রথমেই এসেছে ‘পিকু’-র কথা। পরিণীতি জানান যে ওই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন দ্বন্দ্বে পড়ে। যে সময়ে ‘পিকু’ ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল, প্রায় একই সময়েই অন্য একটি ছবি করবেন বলে কথা দিয়েছিলেন নায়িকা। তাই দু’টি ছবির শুটিং সামলাতে অসুবিধা হবে ভেবে ‘পিকু’-র প্রস্তাবটি ছেড়ে দেন তিনি। 
কিন্তু পরবর্তীকালে অন্য ছবিটিও হয়নি। ওদিকে পরিণীতি প্রস্তাবটি ফিরিয়ে দেওয়ার পরে সুজিত সরকার দীপিকাকে ওই চরিত্রে অভিনয়ে প্রস্তাব দেন। তার পরের গল্পটা তো জানা দর্শকের। ‘পিকু’ ছবির বাজেট ছিল ৪২ কোটি। আর ছবিটি ব্যবসা করেছিল ১৪১ কোটির বেশি।
ছবিটি দেখার পরে বেশিরভাগ দর্শকেরই মনে হয়ে থাকতে পারে যে পিকু-র চরিত্রে দীপিকা ছাড়া আর কোনও অভিনেত্রীকে ঠিক কল্পনা করা যায় না। কিন্তু মজার ব্যাপার হল, দীপিকা ওই চরিত্রের প্রথম পছন্দ ছিলেনই না, পরিণীতি ছিলেন। তাই আজও ছবিটি ছেড়ে দেওয়ার আক্ষেপ যায়নি পরিণীতির।

No comments: