খিলাড়ি অক্ষয় কুমারের ফিটনেস অনুপ্রেরণার পিছনে সত্তরোর্দ্ধ মা
২১ জুন একদিকে সংগীত অন্যদিকে যোগ-ব্যায়াম, সারা বছরই এই যা মানুষের মন এবং শরীর ভালো রাখতে পারে আজ সেই দিবস৷ আজ বৃহস্পতিবার, একদিকে ইন্টারন্যাশনাল মিউজিক ডে এবং অন্যদিকে ইন্টারন্যাশনাল যোগা ডে৷ তাই এই স্পেশাল দিন নিয়ে সোশ্যাল মিডিয়াও রয়েছে মেতে৷ শেয়ার-পোস্টের ছড়াছড়ি৷ আর এই সবদিনে তারকারা যে কিছু না কিছু চমক দেবেন বা অনুপ্রাণিত করবেন তা নতুন করে বলার অপেক্ষা রাখে না৷ যেমন করলেন অক্ষয় কুমার৷
কে না জানে, বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের ফিটনেস নিয়ে কারও মনে কোনও সন্দেহ নেই৷ পঞ্চাশোর্দ্ধ এই তারকা আজও যে কোনও কম বয়সী তরুণকে টেক্কা দিতে পারেন অনায়াসেই৷
কিন্তু তাঁর এই শক্তির রহস্য এবং অনুপ্রেরণার পিছনে কে রয়েছেন সেই ছবিই তিনি আজ তুলে ধরলেন সকলের সামনে৷ ট্যুইটারে শেয়ার করলেন তাঁর মায়ের ছবি৷ যেখানে দেখা যাচ্ছে অভিনেতার সত্তরোর্দ্ধ মা যোগাসনে ব্যস্ত৷
এই ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আমি এই ছবি গর্বের সঙ্গে শেয়ার করছি৷ ৭৫ বছর বয়সে হাঁটুর সার্জারির পরে মা যোগা শুরু করেন, এবং এখন এই যোগাকেই ডেইলি রুটিন করে নিয়েছেন…৷’ অক্ষয়ের এই ছবি পোস্ট করার পরেই লাইক, রিট্যুইট শুরু হয়ে যায়৷ এবং অনেকেই নিজেদের মতামতও শেয়ার করেন ইন্টারন্যাশনাল যোগা ডে-তে৷
Labels:
Entertainment


No comments: