নুসরত-নিখিলের হোয়াইট ওয়েডিং
তুরষ্কে বিয়ে সারলেন নুসরত জাহান ও নিখিল
জৈন। সমুদ্রের ধারে সেই বিলাসবহুল বিয়ের প্রথম ছবি ইতিমধ্যে প্রকাশ্যে
এসেছে। যেখানে নুসরতের পরণে দেখা যাচ্ছে লাল লেহেঙ্গা। নিখিল পরেছেন ক্রিম
কালারের শেরওয়ানি। গলায় গোলাপের মালা। যেন রূপকথার জোড়ি নুসরত-নিখিল। এবার
আরও একটি ছবি সামনে আসল। বৃহস্পতিবার ২০ জুন ছিল হোয়াইট ওয়েডিং। ঠিক যেভাবে
ক্রিশ্চান মতে বিয়ে হয়, তেমনটাই হল নুসরত-নিখিলের বিয়ে।
আর সেই ছবি প্রকাশ্যে আসল। যেখানে নুসরতকে
একেবারে পরীর মতো দেখতে লাগছে। পরণে সাদা গাউন আর নিখিলের পরণে ব্ল্যাক
স্যুট। হোয়াইট ওয়েডিং শেষে সাদা ফুলের তোরণের মধ্যে দাঁড়িয়ে দুজন ফটোও
তুলেছেন তাঁরা। আর পিছনে নীল দিগন্ত বিস্তৃত জলরাশি যে ছবিটিকে আরও মধুময়
করে তুলেছে গোটা পরিবেশকে।
আগেই শোনা গিয়েছিল বিয়েতে সব্যসাচী
মুখোপাধ্যায়ের তৈরি করা লাল লেহেঙ্গা পরবেন নুসরত। বিয়ের ছবি সেই
লেহেঙ্গাতেই দেখা যাচ্ছে তাঁকে। তবে তাঁর বিয়ের আরও ছবি দেখার জন্য অধীর
আগ্রহে অপেক্ষা করছে অভিনেত্রীর তুরষ্কের বোদরুমের এক বিলাসবহুল রিসর্টে বিয়ে হল তাঁদের। রয়েছে বন্ধু ও পরিবারের জন্য বিশেষ পার্টির ব্যবস্থাও।
বিয়ের আগে তাঁর রূপ যেন ফেটে
পড়ছে। এছাড়াও তাঁর কলকাতার বাড়িতে হওয়া গায়ে হলুদ অনুষ্ঠানের ছবি পোস্ট
করেছেন তাঁর আর এক বান্ধবী অভিনেত্রী তনুশ্রী। আর তুরষ্কে গিয়ে হলুদ ড্রেস
পরে ছবি পোস্ট করেছেন মিমি চক্রবর্তী। বিয়ের পর বুধবার রাতে রিসেপশন হওয়ার
কথা ছিল। সঙ্গে আফটার পার্টিও। সেখানে ভারী ভারতীয় পোশাক ছেড়ে দু’জনেই পরেন
আরামদায়ক ওয়েস্টার্ন পোশাক।
Labels:
Entertainment


No comments: