দিশা-টাইগার সম্পর্ক ভেঙ্গে গেল
কয়েকদিন আগেই ভারত এর প্রিমিয়ারেও একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। এমনকী ডিনার ডেট হোক বা ছুটি কাটাতে একসঙ্গে যেতে ভোলেন না দিশা পাটানি ও টাইগার শ্রফ। কিছুদিন হল তাঁদের মধ্যে একটু সমস্যা হচ্ছিল। বিভিন্ন বিষয় নিয়ে মতান্তর লেগেই ছিল। এমনকী জিমের এক বিশেষ বন্ধুর সঙ্গেও দেখা যাচ্ছিল দিশাকে। এ সপ্তাহের শুরুতেই দিশা আর টাইগার জানিয়ে দিয়েছেন তাঁরা আর সম্পর্কে নেই। কিছু বিষয় নিয়ে তাঁদের মধ্যে সমস্যা হচ্ছিল। শেষপর্যন্ত তাঁরা দেখলেন এই ঝামেলা মিটবার নয়। এরপরই দুজনে সিদ্ধান্ত নেন, আর নয়। এখন থেকে তাঁদের পথ আলাদা। বরং বন্ধুত্ব অটুট থাকবে এরকম কথাই তাঁরা দিয়েছেন।
Labels:
Entertainment


No comments: