এবার মুখ্য ভূমিকায় রাজকুমারকে নিয়ে ফিরছে দোস্তানা,
প্রিয়াঙ্কা চোপড়া, জন আব্রাহাম, অভিষেক বচ্চন অভিনীত দোস্তানা ২০০৮ এর পর ফের দোস্তানা ২ বানানোর কথা ভাবছেন পরিচালক করন জোহার। মুখ্য চরিত্রে অভিনয় করার কথা রাজকুমার রাওয়ের। সমপ্রেমী প্রেমের গল্পই বলবে দোস্তানা ২। থাকার সম্ভাবনা রয়েছে জন আব্রাহাম এবং জুনিয়র বচ্চনেরও। তবে পিগি চপস থাকবেন কিনা তা এখনও জানা যায়নি। বরং এই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জাহ্ণবী কাপুরকে। দোস্তানা ২ এর শ্যুটিং শুরি হওয়ার কথা আগামী বছর। এই মুহূর্তে রাজকুমার রাও এবং জাহ্ণবী কাপুর ব্যস্ত রয়েছেন 'রুহিআফজা'র শ্যুটিংয়ে।
Labels:
Entertainment


No comments: