Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

সানির মুখে বিহারি বোল, হাসছে অন্তর্জাল!





অন্তর্জাল দুনিয়ায় সানি লিওনের রয়েছে অগণিত ভক্ত। গোটা বিশ্বেই রয়েছে তাঁর অনুরাগী। এবার বিহারি ভাষায় কথা বলে নেট দুনিয়া কাঁপালেন। তাঁর কথায় হাসিই থামাতে পারছেন না নেটিজেনরা। সানি লিওন অন্তর্জাল তারকা। এই বলিউড সেলিব্রেটি সম্প্রতি ব্যস্ত ভারতের দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে। কোকা কোলানামে একটি সিনেমায় দেখা যাবে তাঁকে। ছবিতে উত্তর প্রদেশের বিহারি ভাষায় সংলাপ রয়েছে। তাই বাস্তব জীবনেও ওই ভাষায় দক্ষতা আনার চেষ্টা করছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন সানি লিওন, সেখানে তাঁকে বিহারি ভাষায় কথা বলতে শোনা যাচ্ছে। গোলাপি জ্যাকেট পরা সানিকে বলতে শোনা যাচ্ছে, ‘ওয়ে, কা বে, কাম কর, মুঝে ছোড়।সানিকে কখনো হিন্দি বলতেও শোনা যায়নি। তবে তাঁর বিহারি ভাষায় সংলাপ অগণিত মানুষের মন জয় করে নিয়েছে।নিজের ইনস্টাগ্রাম ও টুইটার হ্যান্ডেলে একই ভিডিও শেয়ার করেছেন সানি। ইনস্টাগ্রামে এ পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে ২১ লাখ ২৪ হাজারের বেশিবার। আর টুইটারে দেখা হয়েছে ৮৩ হাজারের বেশিবার। উত্তর প্রদেশের পটভূমিকায় হরর কমেডি কোকা কোলা। সিনেমাটি প্রযোজনা করছেন মহেন্দ্র ধড়িয়াল। আগামী মাসের শেষের দিকে এ ছবির শুটিং শুরু হবে। এ ছাড়া সানিকে দক্ষিণী সিনেমা রঙ্গিলাবীরমাদেবী’-তে দেখা যাবে।

No comments: