Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

ক্যাটরিনার পড়তি ক্যারিয়ার বাঁচাতে চান সালমান?



বলিউডে আজও সবচেয়ে উষ্ণ সম্পর্ক ক্যাটরিনা কাইফ ও সালমান খানের। আজও তাঁদের বিশ্বস্ত বন্ধুত্ব নজর এড়ায় না কারো। একসময় বি-টাউনে জোর গুঞ্জন ছিল, এ যুগল চুটিয়ে প্রেম করছেন। কিন্তু পরে সালমানকে ছেড়ে রণবীর কাপুরের প্রেমে মজেন ক্যাটরিনা। কাপুরের সঙ্গে ক্যাটরিনার বিচ্ছেদ হওয়ার পর সালমানই কাঁদার জন্য নিজের কাঁধ বাড়িয়ে দেন!
 তাঁরা শুধু দেখতেই দারুণ যুগল নন, হিন্দি চলচ্চিত্রে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে চলেছেন ক্যাটরিনা-সালমান। তাঁদের অনস্ক্রিন জুটি মানেই বক্স অফিসে ঝড়, সিনেমা ব্লকবাস্টার। কিন্তু মজার ব্যাপার হলো, আলাদাভাবে তাঁদের সিনেমা তেমন সফল নয়।
 গত বছর সালমান খানের বড় বাজেটের দুটো সিনেমা রেস থ্রিটিউবলাইটবক্স অফিসে ফ্লপ হয়েছে। আর সাম্প্রতিক ভারতছাড়া ক্যাটরিনা কাইফের আর কোনো হিট সিনেমা নেই, এটি অবশ্য সালমানের সঙ্গে জুটি বাঁধা। ক্যাটরিনার বড় বাজেটের সিনেমা যেমন, ‘বার বার দেখো’, ‘জগ্গা জাসুসথাগস অব হিন্দোস্তানবক্স অফিসে সুপারফ্লপ হয়েছে। এমনকি শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধা জিরোসিনেমাটিও বক্স অফিসে সুপারফ্লপ।
 ভারতের সংবাদমাধ্যম ডেকান ক্রনিকল প্রতিবেদনে জানিয়েছে, ঘনিষ্ঠ বন্ধু সালমান খান চাইছেন ক্যাটরিনার পড়তি ক্যারিয়ার চাঙ্গা করতে। শুধু নিজের পরিচিত প্রযোজকদের কাছেই ক্যাটরিনার নাম পৌঁছে দিচ্ছেন না, নিজের সব সিনেমাতেই চাইছেন ক্যাটরিনাকে নিতে। পত্রপত্রিকায় এ খবরও বেরিয়েছিল, ‘কিক টুইনশাআল্লাহসিনেমাতেও ক্যাটরিনাকে নিতে চাইছেন সালমান।
 প্রতিবেদনটি আরো বলছে, নিজের চেয়েও ক্যাটরিনার ক্যারিয়ার নিয়ে বেশি চিন্তিত সালমান খান। সম্ভবত তিনি এ পণ করেছেন, ক্যাটরিনার পড়তি ক্যারিয়ারকে শীর্ষে তুলবেন।
 প্রতিবারের মতো এবারও সালমান-ক্যাটরিনার জুটি দর্শকমহলে সাড়া ফেলেছে। এ জুটির সর্বশেষ ভারতবক্স অফিসে ২০০ কোটির ঘরে প্রবেশ করেছে। ভবিষ্যতে কী হয়, তা দেখার অপেক্ষায় বি-টাউন।

No comments: