ডুডলে ‘মোগাম্বো’,
মোগাম্বো খুশ হুয়া, শুনলেই চোখে ভেসে বলিউডের সেরা খলনায়কের মুখ ৷ কালজয়ী অভিনেতা অমরীশ পুরির ৮৭তম জন্মদিন উপলক্ষে গুগলের ডুডলেও আজ ‘চৌধুরী বলদেব সিং’ ৷ ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ভিলেনের জন্মদিন উপলক্ষে গুগলের বিশেষ শ্রদ্ধার্ঘ্য ৷ শুধু বলিউডেই নয়, অমরীশ পুরীর খ্যাতি ছড়িয়ে হলিউডেও ৷ এডিনবরার গান্ধি থেকে স্পিলবার্গের ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য টেম্পল অফ ধুম। খলনায়কের ভেল্কিতে কাত হলিউডও ৷ অমরীশ পুরির অভিনয় দেখে স্টিভেন স্পিলবার্গ বলেছিলেন, অমরীশ পুরি আজ থেকে আমার প্রিয় খলনায়ক ৷ ১৯৩২ সালে পঞ্জাবে জন্ম অমরীশ পুরির ৷ ৩৯ বছর বয়সে বলিউডে পা রাখেন এই থিয়েটার অভিনেতা ৷ ২০০৫ সালে ১২ জানুয়ারি ৭২ বছর বয়সে সেরিব্রাল স্ট্রোক কেড়ে নেয় এই প্রতিভাবান শিল্পীকে ৷ সারা জীবনে ৬টি ভাষায় মোট ৪০০টি ছবিতে অভিনয় করেছেন অমরীশ পুরি ৷ কিন্তু তাঁর অভিনীত সবচেয়ে স্মরণীয় ও ভয়ঙ্কর চরিত্র হল মিঃ ইন্ডিয়া ছবির মোগাম্বো ৷ এছাড়াও দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে-র চৌধুরী বলদেব সিং, করণ-অর্জুন-এর ঠাকুর দুর্জন সিং, নায়কে বলরাজ সিংয়ের মতো অসংখ্য চরিত্রে দর্শকের মনে বারবার ভয় ধরিয়েছেন অমরীশ পুরি ৷ অমরীশ পুরীকে নিয়ে গুগলের এই ডুডলের স্কেচ তৈরি করেছেন পুণের শিল্পী দেবাংশু মৌলিক ৷ গুগলের লোগোয় কমলা ব্যাকগ্রাউন্ডে অমরীশ পুরির অবয়ব।
Labels:
Entertainment


No comments: