স্বামীর হাত ধরে শহরে ফিরলেন অভিনেত্রী ও সাংসদ নুসরত,
একটা সপ্তাহের মধ্যে জীবনের আরও একটা ধাপ এগিয়ে গেলেন টলিউড নায়িকা তথা নব্য নির্বাচিত সাংসদ নুসরত জাহান ৷ গত সপ্তাহের শনিবার বয়ফ্রেন্ড নিখিল জৈনের সঙ্গে তুরস্কের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ৷ আর এই সপ্তাহের শনিবারের গভীর রাতে শহরে ফিরলেন নুসরত ৷ এ বার শহরে ফিরলেন স্বামী নিখিল জৈনের হাত ধরে ৷ একটা সপ্তাহের মধ্যে জীবনের অনেক কিছুই বদলে গেল ৷
নুসরত
জাহান, টলিউডের সাড়া জাগানো নায়িকা ৷ বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে
প্রায় সাড়ে তিন লক্ষেরও বেশি ভোট পেয়ে জিতে আসা সাংসদ এখন বিবাহিত ৷
নামী বস্ত্র ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে তুরস্কের বোদরুম শহরে স্বপ্নের
মতো বিয়ে সেরেছেন ৷ সেই ছবি নিজেরাই তাঁদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে
শেয়ারও করেছেন নবদম্পতি ৷ ডেস্টিনেশন ওয়েডিংই বেছে নিয়েছিলেন নুসরত ৷ শহর নয়, দূর দেশে একটু
নিরিবিলিতে, কোলাহল থেকে অনেকটা দূরে একটু শান্ত পরিবেশে বিয়েটা হোক
চেয়েছিলেন নায়িকা ৷ আর হবু স্ত্রীর সেই ইচ্ছেকে একশো শতাংশ সম্মান
জানিয়েছিলেন নিখিলও ৷ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব মিলিয়ে মোট ১০০ জন অতিথির সামনে বিয়েটা
সেরেছিলেন নিখিল ও নুসরত ৷ এ বার আবার শহরের মানুষগুলোর কাছে ফিরে আসা ৷
একটা নতুন সংসার ৷ অপেক্ষায় রয়েছেন শাশুড়ি মা ৷ নতুন বাড়িতে নববধূর পা
রাখার পালা এ বার ৷
Labels:
Entertainment


No comments: