Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

নতুন পোশাকে সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপ মালাইকাকে


বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা প্রায় দিনই খবরের শিরোনামে থাকেন ৷ বর্তমানে অর্জুন কাপুরের সঙ্গে বেশ অনেক জায়গায় দেখা যায় তাঁকে ৷ যদিও তাঁদের দৃঢ় সম্পর্ক বা বিয়ের ব্যাপার নিয়ে অর্জুন ও মালাইকা দু'জনেই সাফ অস্বীকার করেছেন ৷
মালাইকার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ৷ ক্যামেরার সামনে পোশাক নিয়ে অস্বস্তিতে পড়েচেন তিনি ৷ তীব্র অস্বস্তিতেও পোশাক ঠিক করছেন তিনি সাফ ধরা পড়েছে ক্যামেরায় ৷ বন্ধুদের সঙ্গে একটি রিসর্ট থেকে বেরনোর সময় অলিভ গ্রিনের (জলপাইয়ের মত সবুজ রঙ) স্টেপ ড্রেসে দেখা গিয়েছে তাঁকে ৷ হায়াই চপ্পল ও চোখে কালো চশমা পরেছেন ৷হঠাৎ গাড়ি থেকে নামার পরে ক্যামেরার সামনে রীতিমত অস্বস্তিতে পড়ে পোশাক ঠিক করছিলেন তিনি ৷ এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই বিদ্রুপের শিকার হয়েছেন অভিনেত্রী ৷ এরই মধ্যে তাঁর ছবিতে নানান কমেন্ট পড়েছে ৷ একজন তো জিজ্ঞাসা করেছিলেন তাড়াহুড়োতে কি নাইটি পরে চলে এসেছেন ? কেউ বলেছেন মালাইকার ড্রেসিং সেন্স বা পোশাক পরার কোনও সাধারণ জ্ঞান নেই ৷ তবে এই ধরনের বিদ্রুপে গুরুত্ব না দিয়ে চিরকালই মালাইকা নিজের লক্ষ্যে অবিচল থাকেন ৷ একের পর এক বোল্ড ছবি শেয়ার করে বিন্দাস থাকেন তিনি ৷

No comments: