শাহরুখ কি অভিনয় ছেড়ে দিচ্ছেন?
অপর দুই খান একের পর এক নতুন প্রকল্প শুরু করে চলেছেন। এদিকে কিং খানের সাড়া শব্দ নেই। কিং খান যা বলেছেন তাতে মন ভেঙে গিয়েছে ভক্তদের। শাহরুখ জানিয়েছেন এখন তিনি শুধু পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। এই মুহূর্তে কোনও ছবিতে সই করতে তিনি ইচ্ছুক নন। ভক্তদের শাহরুখ জানিয়েছেন, ‘সাধারণত একটি ছবির কাজ শেষ হলেই পরবর্তী ছবির কাজ শুরু করি আমরা। একটা ছবি করতেই তিন থেকে চার মাস সময় লেগে যায়। কিন্তু এবার আমি সেভাবে ছবি করার জন্য মন থেকে প্রস্তুত নই। আমি এখন একটু ছুটি কাটাতে চাই। গান শুনে, বই পড়ে, ছবি দেখে একটু অলস জীবন কাটাতে চাই। আমার ছেলে মেয়েরা সবাই কলেজে পড়ছে। আব্রাম স্কুলে পড়ছে। ওদের সঙ্গে সময় কাটাতেই বেশি ইচ্ছে করছে।’
নিন্দুকেরা আবার শাহরুখের এই বক্তব্যের পিছনে অন্যকারণ রয়েছে বলে দাবি করেছেন। শাহরুখের সাম্প্রতিক ছবি আনন্দ এল রাজের জিরো বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছে। ছবি মুক্তির আগে শাহরুখ বলেছিলেন জিরো হিট না করলে তিনি পরবর্তী ছবি করার আগে ভাববেন। সেটাই শাহরুখের কোনও ছবিতে সই না করার কারণ বলে মনে করা হচ্ছে।
শোনা যাচ্ছিল রাকেশ শর্মার বায়োপিকে অভিনয় করছেন শাহরুখ। কিন্তু সেই ছবিতে শাহরুখের জায়গায় এখন দেখা যাবে ভিকি কৌশলকে।
Labels:
Entertainment


No comments: