Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

বৃষ্টিতে বাড়ি থেকে মশা তাড়ানোর উপায়


 বর্ষা ঋতু আসছে। বাইরে অবিরাম বৃষ্টিতে গরম থেকে রেহাই পাওয়া যাবে ঠিকই কিন্তু অন্য একটি সমস্যা বেড়ে যায় এই সময়ে। আর তা হলো মশা। এক যন্ত্রণাদায়ক পতঙ্গের নাম। মশার যন্ত্রণা কোথায় নেই! ঘরে, বাহিরে, গাড়িতে, সন্ধ্যায় একটু হাঁটতে যাবেন সেই রাস্তায়ও মশা।
বিরক্তিকর উপদ্রবের পাশাপাশি এটি রোগজীবাণু সংক্রামণ করে। এই মশা অনেক সময় মানুষের মৃত্যুর কারণ হতে পারে। মশার মাধ্যমে চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া, পীত জ্বর, জিকা ভাইরাস প্রভৃতি মারাত্মক রোগ সংক্রমিত হয়ে থাকে।
আর বর্ষা আসতে না আসতেই ডেঙ্গু জ্বরের পরিমাণ অনেক বেড়ে গেছে। তাই প্রাকৃতিক উপায়ে মশা তাড়ানোর ব্যবস্থা করা জরুরি। কারণ মশা তাড়ানোর ওষুধ শরীরের জন্য মোটেও ভাল নয়। তাই জেনে নিন মশা তাড়ানোর কার্যকরী উপায়।
  • নিম তেল
শরীরে লাগিয়ে নিলে মশার কামড় থেকে রেহাই পাবেন। নিমের গন্ধে মশা দূরে থাকে। শুধু নিমপাতাও ঘরে রেখে দিতে পারেন, মশার উপদ্রব কমবে।
  • তুলসী গাছ
ঘরে টবে কয়েকটি তুলসী গাছ লাগিয়ে রাখুন, মশা পালাবে। কারণ তুলসী পাতার গন্ধও মশা সহ্য করতে পারেনা। বাড়ির বারান্দাতে বা বসার ঘরেও রাখতে পারেন তুলসী গাছ।
  • কর্পূর
মশা কর্পূরের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। একটি ৫০ গ্রামের কর্পূরের ট্যাবলেট একটি ছোট বাটিতে রেখে বাটিটি জল দিয়ে পূর্ণ করুন। এরপর এটি ঘরের কোণে রেখে দিন। দুই দিন পর জল পরিবর্তন করুন।
  • লেবু
লেবু মাঝ থেকে কেটে নিন। এরপর কাটা লেবুর ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গ গেথে দিন। লেবুর টুকরোগুলো একটি প্লেটে রেখে ঘরের কোণায় রেখে দিন। এরপর আপনি অবাক হয়ে যাবেন কারণ কিছুক্ষণের মধ্যেই দেখবেন ঘরে কোনো মশা নেই।
  • রসুনের কোয়া
কয়েকটি রসুনের কোয়া থেতলে জলেতে সেদ্ধ করতে হবে। ওই জল সারা ঘরে স্প্রে করে দিলেই মশার যন্ত্রণা থেকে রেহাই পাওয়া সম্ভব।
  • বৃষ্টির জল
বৃষ্টির জল জমে মশা জন্মে। বাড়ির কোথাও জল জমে গেলে নিজ দায়িত্বে পরিষ্কার করুন। বারান্দায় গাছ থাকলে তা প্রতিদিন পরিষ্কার করুন যেন মশা বাসা না বানাতে পারে।
  • সুগন্ধি
সুগন্ধি ব্যবহার করুন মশারা সুগন্ধি থেকে দূরে থাকে। সুতরাং রাতে ঘুমাতে যাওয়ার আগে শরীরে আতর, সুগন্ধি, কিংবা লোশন মেখে ঘুমাতে পারেন। এমন কি কোনো কাজে বসলে পায়ে ও হাতে লোশন লাগিয়ে নিন এতে পায়ে ও হাতে মশার কামড় থেকে বাঁচবেন।

No comments: