বিশ্বের ১ নম্বর পেসারের প্রেমিকা অনুপমা
জমে উঠেছে ক্রিকেট বিশ্বকাপ৷ ক্রিকেটারদের সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছেন তাদের প্রেমিকা, স্ত্রীয়েরা৷ এর মধ্যেই ইনস্টাগ্রামে উত্তাপ ছড়াচ্ছেন অনুপমা পরমেশ্বরণ৷
দক্ষিণী অভিনেত্রী অনুপমা কাজ করেছেন মলয়লম, তেলুগু ও তামিল ছবিতে৷ তবে
তার রয়েছে আরও একটি পরিচয়৷ এই মুহূর্তে বিশ্বের ১ নম্বর পেসারের প্রেমিকা
তিনি৷১৮ ফেব্রুয়ারি, ১৯৯৬ কেরলের ইরিঞ্জালাকুলায় জন্ম অনুপমার৷ ২২ বছরের অভিনেত্রীর উচ্চতা ৫ ফুট২ ইঞ্চি৷ ২০১৫ সালে মালায়লি ছবি প্রেমম দিয়ে অভিনয় জগতে পা রাখেন অনুপমা৷ তেলুগু
ছবি আ আ(২০১৬) ও তামিল ছবি কোড়ি(২০১৬)-তেও অভিনয় করেছেন তিনি৷ প্রেমম ও আ আ ছবির জন্য সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি৷ আইআইএফএ উৎসভম-এ সেরা সহ অভিনেত্রীর পুরস্কারও জিতেছেন তিনি৷ নামী দামি ম্যাগাজিনের কভারে পোজও দিয়েছেন অনুপমা৷ এর মধ্যে রয়েছে হাই প্রোফাইল ম্যাগাজিন রেড৷ অভিনয় ছাড়াও নাচ ভালবাসেন অনুপমা৷ আর ভালবাসেন ঘুরতে৷ প্রিয় বন্ধু তার পোষ্য কুকুর৷সুন্দরী এই অভিনেত্রী বয়ফ্রেন্ড কে জানেন? তাহলে জেনে নিন, অনুপমা ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ-র প্রেমিকা৷
Labels:
Entertainment


No comments: