Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

হার্দিক পান্ডিয়াকে মেসেজের পর মেসেজ করছিলেন এই বলি অভিনেত্রী


ভারতীয় ক্রিকেটের পিন আপ বয় হার্দিক পান্ডিয়া ৷ বাইশ গজে পারফরম্যান্সের জন্য যেমন শিরোনামে আসেন তেমনিই বাইশ গজের বাইরের খেলার জন্যেও বিভিন্ন সময়ে শিরোনামে আসেন ৷ বলিউডি অভিনেত্রীদের সঙ্গে তাঁর নামও বারবার আলোচনায় আসে ৷ তা সে পরিণীতি চোপড়ার সঙ্গে ট্যুইটারে মেসেজ চালাচালি হক ৷ হার্দিক পান্ডিয়ার সঙ্গে অভিনেত্রী এলি আব্রামের সম্পর্ক নিয়েও সংবাদমাধ্যম ও বি টাউনে গুজগুজ -ফিসফাস কম ছিল না ৷ এবার হার্দিকের সঙ্গে নাম জড়াল বি টাউনের হট আইটেম গার্ল উর্বশী রাউতেলার ৷ বিশ্বকাপের মধ্যে ক্রিকেটারদের সঙ্গে তাঁর নাম জড়িয়ে শিরোনাম তৈরি হয়েই চলেছে ৷ হার্দিক পান্ডিয়াকে ভারত-পাকিস্তান ম্যাচের পাসের জন্য জ্বালাতন করার পর তিনি আবার বিরাটকে নিয়ে শিরোনামে এসেছেন ৷ বিশ্বকাপের মধ্যে চুটিয়ে লন্ডনে ঘুরছেন উর্বশী ৷ তিনি ওয়াক্স মিউজিয়ামে বিরাটের মূর্তির সঙ্গে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় দেন ৷ স্বাভাবিকভাবেই ভাইরাল সেই পোস্ট ৷উর্বশীর এই ছবিতে নেটিজেনরা মন খুলে মন্তব্য করেছেন ৷ তাদের একটা বড় অংশের বক্তব্য এবার বিরাটকে ডিভোর্স দেবেন অনুষ্কা ৷

No comments: