Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

কাটমানির বিরুদ্ধে এবার গান বাঁধলেন নচিকেতা


'মন্ত্রী অথবা আমলা জনরোষ এবার সামলা' কাটমানির বিরুদ্ধে এবার গান বাঁধলেন নচিকেতা চক্রবর্তী ৷ কিছুদিন আগেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কাউন্সিলরেদর নিয়ে বৈঠকে তীব্র উষ্মা প্রকাশ করেছিলেন বলেছিলেন পরিষেবা দেওয়ার নামে কাটমানি একদম বরদাস্ত হবেনা ৷ তারপর থেকেই গ্রেফতার করা হয়েছে এক পঞ্চায়েত পঞ্চায়েত প্রধানকে ৷ দুর্নীতি দমনে দিকে দিকে কাউন্সিলর পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে উঠেছে আওয়াজ ৷ ধর্না ও বিক্ষোভ ঘেরাও আর্থিক দুর্নীতি সমূলে উৎপাটন করতে নেমেছে প্রশাসন ৷ এই কাটমানি ইস্যুতে এবার নচিকেতা তুললেন কলম বাঁধলেন গান 'খেয়েছেন যাঁরা কাটমানি, দাদারা অথবা দিদিমণি, এসেছে সময় গতিময় তাই ফেরৎ দিন টাকা' ৷ তিনি আরও বলেছেন মন্ত্রী অথবা জনরোষ এবার সামলা, তুলবে চামড়া, আসাধু দামড়া বাতাসে বাজছে রুদ্রবিন ৷ তিনি গানের কথায় আছে লালবাতি জ্বালা গাড়ি চড়ও ৷ আর মানুষকে ভাব বোকা ৷ এই ভাবেই গানের ভাষায় প্রতিবাদ তুলেছেন নচিকেতা চক্রবর্তী ৷ গায়ক নচিকেতা চক্রবর্তীর গাওয়া কাটমানি গানটি ব্যাপক ভাবে নিমেষেই সাড়া ফেলেছে ৷ তুলবে চামড়া অসাধু দামড়া বাতাসে বাজছে রুদ্রবীণ. . . আসছে দিন, ডাকছে দিন ৷ গানের কথায় রয়েছে বিদ্রুপ ও শ্লেষ তীব্র ভাবে ৷ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই দলীয় কাউন্সিলরদের বার্তা দিয়েছেন সরকারি প্রকল্পের সুবিধা মানুষকে দিতে গিয়ে কোনও রকমের কাটমানি নেওয়া চলবে ৷ নিয়ে থাকলেও তা ফেরৎ দিতে হবে জনগণকে ৷ এই পরিস্থিতিতে নচিকেতার এই গান নিয়ে রাজনৈতিক মহল মনে করছে কাটমানি খাওয়ার বিরুদ্ধে সরব হয়েই তাঁর কলম থেকে বেরিয়ে এসেছে এই কথাগুলি ৷ এর আগেও তিনি সরকারি কর্মচারিদের অনিয়মের বিরুদ্ধে উঠেছিলেন গর্জে ৷ 'বারোটায় অফিস আসি ২টোয় টিফিন ৩টেয় যদি দেখি সিগন্যাল গ্রিন, চটিটা গলিয়ে পায়ে. . .আমি সরকারি কর্মচারী ৷' তবে তাঁর গান 'খেয়েছেন যাঁরা কাটমানি দাদারা অথবা দিদিমণি, লালবাতি দেওয়া গাড়ি চড় মানুষকে বোকা মনে কর' এই গান কোনও বিশেষ মানুষের জন্য নয় ৷ ফেসবুকে তিনি গানটি পোস্ট করে লিখেছেন তাঁর গান দেশের সমস্ত ভণ্ড রাজনীতিকদের উদ্দেশ্যেই ৷সংবাদ মাধ্যমেও তিনি বলেছেন আসাধু রাজনীতিকদের বিরুদ্ধে তাঁর এই গান ৷

No comments: