নুসরাতের বরকে নায়িকা মিমির গভীর আলিঙ্গন,
তুরস্কে উড়ে গিয়েছিলেন গত সপ্তাহে। আর সেখানে যাওয়ার পর থেকেই
শুরু হয়ে গিয়েছিলে প্রাক-বিবাহের অনুষ্ঠান। বয়ফ্রেন্ড নিখিল জৈনের সঙ্গে
তুরস্কের বোদরুম শহরে উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন টালিউডের ডাকসাইটে নায়িকা তথা
নব্য নির্বাচিত সাংসদ নুসরাত জাহান।
তবে প্রাক বিবাহ অনুষ্ঠানটি যে তুরস্কে উড়ে যাওয়ার পর শুরু হয়েছিল
এমনটা কিন্তু নয়। কলকাতাতেই হয়েছিল অনুষ্ঠানের সূচনা। আইবুড়ো থেকে গায়ে হলুদ,
আর পাঁচটা বাঙালি বিয়ের মতোই রীতি মেনে হয়েছে সব আচারই। অন্যদিকে
টালিউডের আরেক নায়িকা মিমি চক্রবর্তী তার বন্ধুকে বিভিন্ন পদ সাজিয়ে আইবুড়ো ভাত
খাওয়ান। সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছিলো।
একটা কথা ইন্ডাস্ট্রির ভেতরে খুব প্রচলিত মিমি আর নুসরাত নাকি খুব
ভাল বন্ধু। নায়িকারা নাকি ভাল বন্ধু হতে পারেন না। এই অপবাদ ঘুচিয়ে দিয়েছেন
মিমি-নুসরাত। অভিনয় থেকে এক সঙ্গে ভোটের ময়দানে এসেছিলেন। আর সেখানেও ছক্কা
হাকিয়েছেন দু’জনেই। লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে দু’জনেই
পাড়ি দেন সংসদ ভবনে।আবার নুসরাতের বিয়েতে নিমন্ত্রিতের তালিকা ছিল এক্কেবারেই
হাতে গোণা। শখানেক অতিথি অংশ নিয়েছিলেন নায়িকার বিয়ের অনুষ্ঠানে। আর সেখানে
ইন্ডাস্ট্রি থেকে একমাত্র হাজির ছিলেন মিমি।
নুসরাতের জীবনের বিশেষ দিনটিতে চুটিয়ে আনন্দ উপভোগ করেছেন মিমিও। আর
সেই মুহূর্তের ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন মিমি নিজে। সেখানে
নুসরাতের স্বামী নিখিলের সঙ্গে পোজ দিয়ে একটি ছবি পোস্ট করেছেন মিমি।
যেখানে নিখিলকে আলিঙ্গন করতে দেখা গিয়েছে মিমিকে। আসলে
মিমি-নুসরাতের বন্ধু তো বটেই। সেই সঙ্গে নিখিলেরও বন্ধু। আর বন্ধুদের সঙ্গে আনন্দ
আর শুভেচ্ছা বিনিময় করতেই এই আলিঙ্গন।
Labels:
Entertainment


No comments: