Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

সোনমের বিবাহবার্ষিকী, হানিমুন ও জন্মদিন স্পেশ্যাল সফর






   বলিউডের ফ্যাশন আইকন খ্যাত অভিনেত্রী সোনম কাপুর। সোশ্যাল মিডিয়ায় বেশ
   সরব থাকেন এই অভিনেত্রী। প্রায়ই ইনস্টাগ্রামে নিজের জীবনের টুকরো খবর ও ছবি শেয়ার করতে ভালোবাসেন এই নায়িকা। সম্প্রতি তেমনই কিছু মুহূর্ত শেয়ার করেছেন। যেগুলো দেখলে মন ভরে যাবে তার ভক্তদের।
আপাতত জাপানে রয়েছেন সুপারস্টার অনিল কাপুরের মেয়ে সোনম কাপুর। সঙ্গে রয়েছেন তার প্রিয় বন্ধু ও স্বামী ব্যবসায়ী আনন্দ আহুজা। এই জাপান সফর আসলে সোনমের বিবাহবার্ষিকী, হানিমুন ও জন্মদিন স্পেশ্যাল। অর্থাৎ এক ঢিলে তিন পাখি মেরেছেন নায়িকা।জাপানে ঘোরাঘুরির কয়েকটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে সোনম ক্যাপশনে লিখেছেন, ‘আমি প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করি, কীভাবে এতটা লাকি হলাম যে নিজের প্রিয় বন্ধুর সঙ্গেই আমার বিয়ে হলো। আনন্দ ও আমি হানিমুনে যাইনি। তাই এই সফর আমাদের হানিমুন-বিবাহবার্ষিকী-জন্মদিন স্পেশ্যাল। ধন্যবাদ প্রেম।বাহবার্ষিকী, হানিমুন ও জন্মদিন, এক ঢিলে তিন পাখি সোনমের  ছবির পাশাপাশি সোনম ও আনন্দ আহুজা তাদের কিয়োটো ট্রিপের বিভিন্ন ভিডিও শেয়ার করেছেন ভক্তদের জন্য। গত বছরের মে মাসে দিল্লির ধনাঢ্য ব্যবসায়ী আনন্দকে বিয়ে করেন সোনম। বিয়ের আগে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

এদিকে বর্তমানে কোনো ছবির কাজ করছেন না সোনম। তবে খুব শিগগির তাকে দ্য জোয়া ফ্যাক্টরছবিতে দেখা যাবে। সেখানে তার বিপরীতে রয়েছেন দুলকির সালমান। সোনমের মুক্তিপ্রাপ্ত শেষ ছবি এক লাড়কি কো দেখা তো অ্যায়ছা লাগা। এই ছবিতে সোনমকে একজন সমকামী নারীর চরিত্রে দেখা গিয়েছিল।

No comments: