স্টেডিয়ামে ঢোকার মুখে পাকিস্তানি সমর্থকের বিদ্রূপের শিকার হন সাইফ-আলেয়া
ভারত-পাকিস্তানের ক্রিকেটযুদ্ধ দেখতে
গিয়ে পাক সমর্থকের ব্যঙ্গের মুখে পড়লেন সাইফ আলি খান ও সহ-অভিনেত্রী আলেইয়া এফ।
স্টেডিয়ামে ঢোকার মুখেই তাঁদের দিকে বাঁকা মন্তব্য ছুঁড়ে দেন জনৈক পাক সমর্থক। গত ১৬ জুন ছিল ভারত-পাকিস্তানের ম্যাচ।
মাঠে খেলা দেখতে যান সাইফ আলি খান। সঙ্গে ছিলেন তাঁর আগামী ছবি ‘জওয়ানি
জানেমন’-এর অভিনেত্রী আলেইয়া এফ। স্টেডিয়ামে ঢুকতে যাবেন, ঠিক
তখনই একজন পাকিস্তানি সমর্থক অপমান করেন তাঁদের। সাইফের উদ্দেশে ওই ব্যক্তি ব্যঙ্গ
করে বলতে থাকে, ‘ভারতীয় দলের একাদশ জলবাহক। উনি সব ছবিতেই
পাকিস্তানিদের মেরেছেন। সবসময় নিজের দেশকে সমর্থন করেন।” সঙ্গে চলতে থাকে
ভিডিও শুটিং। কয়েকবার “অ্যায় সাইফু” বলে ডাকতেও শোনা
যায় ওই ব্যক্তিকে। এমনকি আলিয়া এফকে ‘বিটিয়া রানি’ বলে শ্লেষ ছোড়ে
ওই পাক সমর্থক। ছেলে
তৈমুরকেও বাবার সঙ্গে দেখা গিয়েছে শুটিংস্থলে। শুধু তাই নয়, কারিনা ও কারিশমাও রয়েছেন লন্ডনে।
কারিনার পরবর্তী ছবি ‘আংরেজি
মিডিয়াম’-এর শুটও চলছে
লন্ডনে। ছবিতে তাঁকে দেখা যাবে একজন পুলিশ অফিসারের চরিত্রে। মুখ্য চরিত্রে রয়েছেন
ইরফান খান ও রাধিকা মদন।
কিন্তু, সাইফ এসবে কোনও
পাত্তাই দেননি। কারও প্ররোচনায় পা দেওয়ার পাত্র নন পতৌদির নবাব। নবাবি ভঙ্গিতেই
হাঁটতে হাঁটতে স্টেডিয়ামে ঢুকে যান। আলেইয়াকেও আগলে রাখেন।
লন্ডনে আগামী ছবির শুটিং করছেন সাইফ
আলি খান-আলেইয়া এফ। ছবির নাম ‘জওয়ানি জানেমন’। পুজা বেদীর
মেয়ে আলেইয়ার অভিষেক ছবি এটি। ছবিতে আলিয়ার বাবার ভূমিকায় রয়েছেন সাইফ। তাঁর
বিপরীতে দেখা যাবে তাবুকে।
Labels:
Entertainment


No comments: