নুসরতের বিয়ের সব আয়োজনই ইউনিক
বছর কয়েক আগে টলিউডে আচমকা উঠে আসে এক সুন্দরী অভিনেত্রীর নাম। তারপর অনেক বিতর্ক আর গসিপের মধ্যেও টলিউডে অনেক দূর এগিয়ে গিয়েছেন তিনি। আর এখন তাঁর পরিচয়টা শুধুই অভিনেত্রী নয়, সাংসদও। সুন্দরী-তরুণী সাংসদ হিসেবে তাঁর নাম ছড়িয়ে পড়েছে গোটা দেশে। আর সাংসদ হয়েই বিয়ের পিঁড়িতে বসছেন নুসরত। তাই তাঁর বিয়ে নিয়ে আগ্রহ রয়েছে অনেকেরই।
দেশে নিয়ে তিনি যে বিদেশে গিয়ে বিয়ে করছেন
একথা সকলেরই জানা। আর নুসরতের বিয়ের সব আয়োজনই হবে একেবারে পারফেক্ট।
চারদিন ধরে চলা বিয়ের অনুষ্ঠানে একাধিক পোশাক পরবেন তিনি। সবকটাই হবে
একেবারে ইউনিক। তুরস্কের পাঁচতারা হোটেলে চলবে সেই অনুষ্ঠান।
১৭ জুন সন্ধেয় শুরু হয়ে যাবে পার্টি।
ওইদিন সন্ধে ৬টা থেকে প্রি-ওয়েডিং পার্টির বন্দোবস্ত করা হয়েছে। সেখানে
দু’জনেই ওয়েস্টার্ন পোশাক পরবেন। কোনও শর্ট ড্রেস পরতে পারেন নুসরত।
পরের দিন অর্থাৎ ১৮ জুন হবে মেহেন্দি ও
পুল পার্টি। পাঁচতারা হোটেলের বিশাল পুলে হবে পার্টি। মেতে উঠবেন নুসরত,
নিখিল ও বন্ধুরা। সেখানে বোহেমিয়ান থিমের পোশাক পরবেন দু’জনেই। সেই পোশাকও
হবে অবশ্যই ডিজাইনাররে তৈরি।
ওই দিন সন্ধে থেকে বসবে নাচ-গানের আসর।
অর্থাৎ সঙ্গীত। সন্ধে থেকে শুরু হয়ে সারা রাত চলবে সঙ্গীত।
ইন্দো-ওয়েস্টার্ন পোশাক পরবেন পাত্র-পাত্রী। লেহেঙ্গা পরতে পারেন নুসরত। আর
নিখিলের পরনে থাকবে শেরওয়ানি। পরের দিন সকালে শুরু হবে হলদি অর্থাৎ গায়ে
হলুদের অনুষ্ঠান। দু’জনেই হলুদ রঙের ভারতীয় পোশাক পরবেন।
হলদির দিন সন্ধেয়ে হবে ‘ফেরা’ বা বিয়ে।
ভারতীয় রীতি মেনে হওয়া ওই অনুষ্ঠানে ভারতীয় পোশাক পরবেন নুসরত। তিনি পরতে
পারেন লাল রঙের লহেঙ্গা। ধুতি আর পাঞ্জাবী বা শেরওয়ানি পরবেন নিখিল। ‘ফেরা’র পর রাতে হবে রিসেপশন, সঙ্গে আফটার পার্টি। ভারী ভারতীয় পোশাক ছেড়ে দু’জনেই পরবেন আরামদায়ক ওয়েস্টার্ন পোশাক। ড্রেস পরবেন নুসরত আর নিখিলের পরনে থাকবে শার্ট। পরের দিন অর্থাৎ ২০ তারিখে হবে হোয়াইট ওয়েডিং। ঠিক যেভাবে ক্রিশ্চান মতে
বিয়ে হয়, তেমনটাই হবে নুসরত-নিখিলের বিয়ে। নুসরত সেখানে পরবেন মিন্ট গ্রিন
রঙের পোশাক। আর নিখিল পরতে আরেব স্যুট।
তুরস্কের বদরুমে বসছে আসর। সেখানে নুসরতের স্কুলের বন্ধুরা ছাড়াও উপস্থিত থাকবেন টলিউডের নুসরতের বেস্ট ফ্রেন্ড মিমি চক্রবর্তী।
শোনা যাচ্ছে , ইন্ডাস্ট্রির তারকাদের
মধ্যে মিমি চক্রবর্তী ছাড়াও দেবকে নিমন্ত্রণ জানিয়েছেন নুসরত জাহান। তবে
দেব তুরস্ক যাচ্ছেন কি না, সেই খবর এখনও পাকা নয়। ফলে শেষ পর্যন্ত যা খবর,
তাতে মিমিই ইন্ডাস্ট্রি থেকে একমাত্র যিনি যাচ্ছেন তুরস্কে।
Labels:
Entertainment


No comments: