অভিনয়ে ফিরছেন অর্পিতা চট্টোপাধ্যায়
একটা সময় নিয়মিতই চলচ্চিত্রেঅভিনয় করতেন অর্পিতা
চট্টোপাধ্যায়। এবার বেশ লম্বা একটা বিরতির ইতি টেনে অভিনয়ে ফিরছেন
তিনি।ইংরেজি রহস্য সাহিত্যে আগাথা ক্রিস্টির মিস. মার্পল যেমন
জনপ্রিয় নারী গোয়েন্দা বাংলায় তেমনি সুচিত্রা ভট্টাচার্যের মিতিন মাসি। সেই
মিতিন মাসির চরিত্রেই হাজির হবে লাস্যময়ী অর্পিতা।
পরমব্রত চট্টোপাধ্যায় মিতিন মাসির উপর নির্মাণ করছেন
ওয়েব সিরিজ। তারই
মুখ্য চরিত্রে থাকতে পারেন অর্পিতা চট্টোপাধ্যায়।
এদিকে অর্পিতা এখনো চুক্তিতে সই করেননি বলেই জানা গেছে। তবে
প্রযোজনা সংস্থার প্রথম পছন্দ তিনিই। অর্পিতাও চরিত্রটি
নিয়ে বেশ আগ্রহী বলেই জানা গেছে।
অর্পিতা জুটি হয়ে কাজ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্বাশত
চট্টোপাধ্যায়সহ অনেকের সঙ্গে। তাকে দেখা গেছে
বাংলাদেশের নায়ক ফেরদৌসের বিপরীতেও। এবার নতুন করে নতুন
পরিচয়ে পরম-অর্পিতা কতোটা বাজিমাত করতে পারেন সেটাই দেখার অপেক্ষা।
Labels:
Entertainment


No comments: