Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

টাক সমস্যার সমাধানের জন্য চুল টেনে উঠাতে হবে!

টাক মাথার ব্যক্তিদের জন্য সমস্যার সহজ সমাধান নিয়ে এসেছে এক গবেষণার ফলাফল। এতে জানা গেছে, মাথার কিছু অংশে নিয়ন্ত্রিত পরিবেশে চুল উঠিয়ে ফেললে তা নতুন চুল গজাতে সহায়তা করে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এএফপি।

গবেষকরা জানিয়েছেন, একটি নির্দিষ্ট উপায়ে কিছু চুল টান দিয়ে উঠিয়ে দিলে তা নতুন চুল গজাতে সহায়তা করে। এ ক্ষেত্রে নির্দিষ্ট উপায়ে একটি ছোট এলাকার ২০০ চুল উঠিয়ে নিলে তা সেখানে ১২০০ চুল গজাতে সহায়তা করে। এ পদ্ধতি অনেকটা ওয়াক্সিংয়ের মতোই বলে জানান গবেষকরা।

ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ভিজিটিং স্কলার ও ডার্মাটোলজিস্ট চিহ-চিয়াং চেন জানান, চুল টান দিয়ে উঠিয়ে ফেললে তার আঘাত শুধু সেই চুলের গোড়ায় নয়, আশপাশের এলাকাতেও প্রভাব ফেলে।

চুল উঠিয়ে ফেলার প্রভাবে নতুন চুল গজানোর বিষয়টি জানান গবেষক চেন। এ পদ্ধতি কাজে লাগিয়ে মাথার টাক সমস্যার সমাধান করা সম্ভব হতে পারে বলেও মনে করছেন গবেষকরা।

প্রাথমিকভাবে এ গবেষণাটি ইঁদুরের ওপর করা হয়েছে। এতে তাদের নতুন চুল গজাতে দেখা গেছে।
এ ক্ষেত্রে চুল উঠে যাওয়ার সমস্যার সমাধান করতে বাজারে চলে এসেছে 'আইগ্রো হেয়ার গ্রোথ সিস্টেম' নামে একটি যন্ত্রও। ৬৯৫ ডলার মূল্যের যন্ত্রটি 'রেড লাইট' প্রযুক্তি ব্যবহার করে চুল বৃদ্ধির চেষ্টা করে। এটি মানুষের চুলের প্যাটার্ন নির্ণয় করে সে অনুযায়ী ব্যবস্থা নেয়।

No comments: