সবচেয়ে নিরাপদ যৌনতার আশ্বাস দেবে ভিভাজেল
খুব শিগগিরই এক ভয়ংকর বিপদ থেকে মুক্তি পেতে পারে মানবজাতি। স্বাস্থ্যকর যৌনতা নিশ্চিত করতে অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান 'অ্যানসেল' মানুষের কাছে পৌঁছে দেবে এমনই এক পণ্য যা রক্ষা করবে নানা যৌনরোগ থেকে। এমনকি ভিভাজেল নামের ওই পদার্থ এইচআইভি ভাইরাসকে ৯৯.৯ শতাংশ অকার্যকর করে দিতে পারে।
সংবাদমাধ্যমে জানানো হয়, যৌনতায় যে সব জীবাণু ভয়ংকর হয়ে উঠতে পারে তাদের মেরে ফেলবে ভিভাজেল। এর মূল উপাদান ০.৫ শতাংশ অ্যাস্টোডরিমার সোডিয়াম সল্যুশন। এই উপাদান কনডমের লুব্রিকেন্টে ব্যবহার করা হয়। এটি ক্ষতিকর জীবাণুর সঙ্গে ক্রিয়াশীল হয়ে ওঠে এবং মানবদেহে ওই জীবাণুগুলোকে কার্যকর হতে দেয় না।
এই পদার্থ হার্পস এবং প্যাপিলোমা ভাইরাসকেও অকার্যকর করে। ইতিমধ্যে জাপানে ভিভাজেলকে অনুমোদন দেওয়া হয়েছে। এটি জাপানের বৃহত্তম কনডম প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওকামোটো ইন্ডাস্ট্রিজ ব্যবহার করছে। সম্প্রতি অস্ট্রেলিয়ায় এই পদ্ধতি চালু করা হচ্ছে।
Labels:
Entertainment


No comments: