Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

পুরুষরাও মাতৃভাবাপন্ন হতে পারে!

প্রায়ই বলা হয়, বাচ্চাদের সাথে মায়ের এক বিশেষ ধরনের বন্ধন থাকে যা আর কারো সঙ্গেই থাকে না। এমনকি বাবাদের সঙ্গেও নয়। কিন্তু গবেষণা বলছে, বাচ্চাদের সঙ্গে বাবাদেরও শক্ত বন্ধন তৈরি হতে পারে। বিশেষ করে মায়ের অনুপস্থিতিতে এ বন্ধন আরও জোরালো হয়। এ গবেষণাটি বাচ্চা লালন-পালনে বাবার ভূমিকা নিয়ে নতুন করে ভাবাচ্ছে। ন্যাশনাল একাডেমি অব সায়েন্সের গবেষণা জার্নালে বাবাদের মস্তিষ্কের সক্রিয়তা নিয়ে প্রকাশিত একটি গবেষণা প্রবন্ধে এ কথাগুলো জানা গেছে।

অরিগন স্টেট ইউনিভার্সিটির একটি রিসার্চ বলছে, পুরুষরাও মায়ের ভূমিকা নিতে পারে। অরিগন স্টেট ইউনিভার্সিটির গবেষক ড. স্যাটার্ন বলেন, মায়ের অনুপস্থিতিতে বাবা আসলে মায়ের ভূমিকাই পালন করেন। একই সঙ্গে পুরুষরা বাবার ভূমিকাও পালন করতে পারে। মায়ের উপস্থিতিতে বাবার মস্তিষ্ক আবেগগত দিক থেকে কম সক্রিয় থাকে। সমাজ ও সংস্কৃতির নানা পরিবর্তন বাবাদের শিশুদের দেখাশোনায় আরও বেশি যুক্ত করেছে।  আধুনিক পরিবার ব্যবস্থায় এমন অনেক কিছুই হচ্ছে যা পুরনো ব্যবস্থায় হতো না।

নতুন গবেষণায়, বাবা-মাকে সন্তানদের সঙ্গে তাদের ভিডিও দেখতে দেয়া হয় এবং এ সময় তাদের মস্তিষ্ক স্ক্যান করা হয়। এ সময় মস্তিষ্কে দুই ধরনের কাজ দেখা যায়। একটি হলো আবেগগত যোগাযোগ আরেকটি মানসিক প্রস্তুতি।
যে বাবারা বলেছেন যে তারা স্ত্রীর সহযোগি হিসেবে সন্তান দেখাশোনা করেন তাদের মস্তিষ্কে কম আবেগী প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। অন্যদিকে, যে বাবারা বলেছেন তারা নিজেরাই বাচ্চা দেখাশোনা করেন তাদের মধ্যে মায়েদের মতোই আবেগী প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
এর মানে হলো তারা একই সঙ্গে বাবা ও মার ভূমিকা পালন করছেন। এই গবেষণা ডিভোর্সের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে। কারণ এ ধরনের মামলার রায় মায়েদের পক্ষেই যায়। কারণ, প্রচলিত ধারণা হলো, বাবারা কখনোই মায়ের ভূমিকা পালন করতে পারে না। এই গবেষণা শিশুর লালন-পালনে পুরুষদের ভূমিকা নিয়ে নতুন করে ভাবাতে পারে।

No comments: