Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

বার্ধক্যে স্মৃতি ধরে রাখবে রেডওয়াইন

বৃদ্ধ বয়সে অনেকেই তার পুরনো স্মৃতি এমনকি কিছুদিন আগে ঘটে যাওয়া কথাও মনে রাখতে পারেন না। বয়স বাড়ার কারণে যাকে আমরা স্বাভাবিক হিসেবেই ধরে নেই। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে বার্ধক্যে এই স্মৃতি ধরে রাখতে কাজ করবে রেডওয়াইন।

বিশিষ্ট স্নায়ু বিশেষজ্ঞ আশোক কে শেঠি রেড ওয়াইন, লাল আঙুর, বাদাম ও কিছু জামের খোসায় এক ধরণের এন্টিঅক্সিডেন্ট খুঁজে পান।

এ এন্টিঅক্সিডেন্ট হৃদযন্ত্রের বিভিন্ন জটিলতা রোধে কাজ করে। কিন্তু শেঠি এবং তার বিশেষজ্ঞ দল অন্যরকম এক গবেষণা করতে থাকে। তারা খুঁজে বের করে এ এন্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ অংশে ইতিবাচক প্রভাব ফেলে।

স্মৃতিশক্তি, শিক্ষণীয় বিষয় ও মেজাজের উপর প্রভাব ফেলে ওই এন্টিঅক্সিডেন্ট। যার কারণে বৃদ্ধ বয়সেও স্মৃতিশক্তি ধরে রাখা সম্ভব।

No comments: