Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

বায়ু দূষণে বাধাগ্রস্ত হয় শিশুর মস্তিষ্কের বিকাশ

ব্যস্ত রাস্তার ধারে কিংবা ধোঁয়া ও দূষিত বায়ুপূর্ণ এলাকায় বহু প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত। কিন্তু অধিকাংশ অভিভাবকই জানেন না যে, এসব স্কুলে তাদের সন্তানের মস্তিষ্কের বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। সম্প্রতি এক গবেষণাতেও বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হেলথমিআপ।

দূষিত বায়ুর এলাকার স্কুলের সাত থেকে ১০ বছর বয়সী শিশুদের মাঝে মস্তিষ্কের বৃদ্ধি কম হওয়ার প্রমাণ পাওয়া গেছে গবেষণায়। এতে এসব শিশুদের বুদ্ধিমত্তাও কম হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বাড়ন্ত বয়সের মস্তিষ্কে বায়ু দূষণ সবচেয়ে বেশি ঝুঁকি সৃষ্টি করে। বিশেষ করে গাড়ি থেকে নির্গত ধোঁয়া এক্ষেত্রে শিশুদের মস্তিষ্কের বড় ক্ষতি বয়ে আনে বলে গবেষকরা জানিয়েছেন।

গবেষণার জন্য বার্সেলোনার ৩৯টি প্রাথমিক বিদ্যালয়ের ২,৭১৫ জন শিক্ষার্থীকে প্রতি তিন মাস অন্তর পরীক্ষা করেন গবেষকরা। এতে তাদের মস্তিষ্কের তিন ধরনের পরীক্ষা করা হয়। ১২ মাসের গবেষণায় দূষিত বায়ু এলাকার স্কুলে দূষণহীন এলাকার স্কুলের তুলনায় মস্তিষ্কের বৃদ্ধি কম দেখা যায়।

No comments: