Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

সোশাল মিডিয়ার কারণে উপভোগ করা হয় না বাস্তবজীবনের আনন্দ

নতুন এক গবেষণায় বলা হয়েছে, সোশাল নেটওয়ার্কে ছবি শেয়ারিংয়ের ঝোঁক বাস্তবজীবনের নানা অভিজ্ঞতা থেকে দূরে সরিয়ে দেয়। এ গবেষণায় অংশ নেওয়া ৫৮ শতাংশ মানুষ জানান, সোশাল মিডিয়ায় মনের মতো একটি ছবির পোজ দিয়ে তা শেয়ারিং করার মাধ্যমে তারা বহু বাস্তব মজার অভিজ্ঞতা থেকে বঞ্চিত হন।

নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলিং বইয়ের লেখক জোসেফ গ্রিনি এবং ডেভিড ম্যাক্সফিল্ড এ গবেষণা পরিচালিত করেন। সোশাল মিডিয়া তাদের জীবনে কি প্রভাব ফেলছে তা দেখতেই এ গবেষণা চালানো হয়।

বলা হয়, মানুষ বিভিন্ন অনুষ্ঠানে বা বেড়াতে গিয়ে তা উপভোগ না করে ছবি তোলা বা অন্যান্য তথ্য সোশাল মিডিয়ায় দেওয়ার জন্যে ব্যস্ত হয়ে পড়েন। এ ধরনের কাজকে গ্রিনি 'ট্রপি হান্টিং' নামে অভিহিত করেন।

তিনি বলেন, ট্রপি হান্টাররা ছবি তোলা বা সোশাল মিডিয়া ছাড়া ভিন্ন উপায়ে কিছু উপভোগ করেন না। এই ছবিগুলোকে পোস্ট করার মাধ্যমেই তাদের যাবতীয় আনন্দ সীমাবদ্ধ থাকে।

গবেষণায় অংশ নেওয়াদের ৯১ শতাংশ জানান, পর্যটকরাও ঘুরতে গিয়ে এসব কাজেই ব্যস্ত থাকেন। যেখানে ঘুরতে গেছেন তা ভালো করে না দেখে নিজেদের ছবি তুলে পোস্ট করতেই ব্যস্ত থাকেন তারা।

ম্যাক্সফিল্ড বলেন, সবার আত্মসচেতন হওয়া উচিত। সোশাল মিডিয়া ব্যবহারে লাগাম টানা উচিত। বাস্তবজীবনটাকে বেশি বেশি উপভোগ না করতে পারলে জীবনের কোনো অর্থই থাকে না।

No comments: