যেভাবে একজনের স্ট্রেস অন্যের ঘাড়ে চেপে বসে
যারা মানসিক এবং আবেগীয় দিক থেকে স্ট্রেস নিয়ে থাকেন, তাদের সহকর্মীদের ওপরও এর প্রভাব পড়ে। যারা স্ট্রেসড অবস্থায় রয়েছেন তাদের দেহ থেকে নির্গত ঘামে এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে যা বাতাসে মিশে যায়। আশপাশের মানুষের নিঃশ্বাসের সঙ্গে এই রাসায়নিক পদার্থ দেহে প্রবেশ করে। এগুলো মস্তিষ্কের কার্যক্রমে প্রভাববিস্তার করে। এতে মন ও আবেগের বিশেষ অবস্থার সৃষ্টি হয়। বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিক 'পিএলওএস ওয়ান' এক গবেষণার বরাত দিয়ে এ তথ্য জানায়।
এ গবেষণার কাজে ৩২ জন মানুষকে বেছে নেওয়া হয়। এরা সবাই স্কাই ডাইভ করে। প্রথম এক মিনিট প্যারাস্যুট ছাড়াই আকাশ থেকে পড়তে থাকে তারা। এদের ঘাম সংগ্রহ করে পরীক্ষা করা হয়। অন্য আরেক দল মানুষের ট্রেড মিলে দৌড়াতে থাকে এবং তাদের ঘাম সংগ্রহ করা হয়। দুই দলের ঘাম পরীক্ষা করে দেখা হয়, যারা স্কাই ডাইভ করেছিল তাদের ঘাম এবং ট্রেড মিলে দৌড়ানো মানুষের ঘাম থেকে সম্পূর্ণ আলাদা। কারণ ট্রেড মিলে সবাই কোনো রকম স্ট্রেস ছাড়াই দৌড়াচ্ছিল। স্কাই ডাইভ যারা দিয়েছিল তাদের ঘামে স্ট্রেস প্রকাশ করে এমন রাসায়নিক পদার্থ পাওয়া গেছে।
কাজেই যারা স্ট্রেস নিয়ে কাজ করেন, তাদের দেহ থেকে নিঃসৃত রাসায়নিক পদার্থের কারণে পাশের মানুষরাও কিছুটা স্ট্রেস বোধ করেন। এ ক্ষেত্রে দেখা যায়, পাশের সহকর্মী হঠাৎ করেই চুপচাপ হয়ে গেছেন এবং কোনো কথা বলছেন না।
Labels:
Entertainment


No comments: