Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

একা একা ঘুমানো যে কারণে ভালো

জীবনের এক তৃতীয়াংশ সময়টাই আমরা কাটাই বালিশ জড়িয়ে শান্তির নিদ্রায়। আগামি দিনটা যেন ভালো যায় তার জন্য রাত্রের পরিপূর্ণ ঘুম হওয়াটা খুবই জরুরী। কিন্তু এর জন্য একা ঘুমাতে হবে নাকি অন্য কারও সাথে? দেখা যাচ্ছে, একা ঘুমানোটাই আসলে বেশি ভালো!

ছেলেবেলা থেকেই বাবামায়ের সাথে অথবা ভাইবোনের সাথে ঘুমিয়ে আমরা অভ্যস্ত। বিয়ের পরে তো স্বামী বা স্ত্রী আছেই। একা একা ঘুমানোর কথা চিন্তা করলেই বরং অবাক লাগে, একটু একটু ভয়ও লাগে অনেকের। কিন্তু গবেষক ওয়েন্ডি ট্রক্সেলের মতে, ঘুম ভালো হবার জন্য একা ঘুমানোই উত্তম। কারণ আপনার ঘুমে ব্যাঘ্যাত ঘটলে আপনার শয্যাসঙ্গীরও ঘুমাতে সমস্যা হবে।

পুরুষের ক্ষেত্রে দেখা যায়, রাত্রে ঘুম ভালো না হলে পরের দিন সকালে স্ত্রী’র সাথে অযথাই চেঁচামেচি করার সম্ভাবনা থাকে। নারীর ক্ষেত্রে দেখা যায়, দিনের বেলায় স্বামীর সাথে কোনো ঝগড়া হলে রাত্রে ঘুম খারাপ হবে। সুতরাং যখন এই দুইকে একত্র করা হয়, দেখা যায় ঘুম খারাপ হওয়া এবং ঝগড়া হওয়ার এই ব্যাপারটা চলতেই থাকে।

তবে এই ক্ষেত্রে ঘুমের জন্য দরকারি সময় হলো বিছানায় যাবার ঠিক আগের সময়টা। এ সময়ে স্বামী বা স্ত্রীর সাথে ঝগড়া হলে ঘুম খারাপ হবার সমূহ সম্ভাবনা। তিনি যেসব দম্পতিদের নিয়ে গবেষণা করেন, তাদের চার ভাগের একভাগ বলে স্বামী ও স্ত্রী আলাদা বিছানায় ঘুমাতে পছন্দ করে। শুধু তাই নয়, এর মাঝে ৬০ শতাংশ দম্পতি দাবি করে যে আলাদা ঘুমালেই তাদের ঘুম ভালো হয়।


No comments: