হৃদয়ের বয়স তাড়াতাড়ি বাড়ে
যখন আপনার বয়স ২০ থেকে ২৫-এর মধ্যে৷যখন আপনার ভরা যৌবন৷আপনি যখন সবসময় উত্তেজনায় ফুটছেন৷ জানেন কি তখন আপনার হৃদয়ের বয়স কত? প্রশ্নটা বোকা বোকা শোনাচ্ছে তো? না!
যাঁদের হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা রয়েছে, তাঁদের হৃদযন্ত্রের বয়স অনেকটাই বেশি৷বয়সে তাঁর থেকে কম করে ১০ থেকে ১৫ বছরের বড় বলে এক গবেষণা থেকে জানা গিয়েছে৷
সাধারণত একজন ব্যক্তির হৃদয় তাঁর থেকে গড়ে প্রায় আট বছরের বড়৷মহিলাদের ক্ষেত্রে যা প্রায় সাড়ে পাঁচ বছর৷ আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের করা এক সমীক্ষা এমনটাই বলছে৷উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস রোগ থাকলে তা অনেকটাই বেড়ে যায়৷ধূমপান করলেও বয়স বাড়ে হৃদয়ের৷এমনটাও দাবি করেছেন গবেষকরা৷
Labels:
Entertainment


No comments: