Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

হৃদয় ভেঙে গেছে? এবার জোড়া লাগবে হার্ডওয়্যারের মতো

আপনার কি হৃদয় ভেঙে গেছে? আর কোনো চিন্তা নেই। নতুন এক গবেষণায় বিজ্ঞানীরা বলেছেন, মানুষের হৃদয় কম্পিউটারের হার্ডওয়্যারের মতো। একে জোড়া দেওয়া সম্ভব। কাজেই ভালোবাসার মানুষটি হৃদয় ভেঙে দিলে তা জোড়া দিয়ে আপনি আবার নতুন প্রেম খুঁজে পেতে পারেন।

ভালোবাসার সম্পর্ক ভেঙে যাওয়ার পরও প্রেম-ভালোবাসার উদ্দীপনা শেষ হয়ে যায় না। একে প্রাথমিক সম্পর্কে থেকে বের হয়ে আসা বলা যেতে পারে। এরপরই মানুষ পরের সম্পর্কের দিকে এগিয়ে যেতে পারে। এই অংশকে দ্বিতীয় পর্যায়ের সম্পর্কের স্তর বলে অভিহিত করেছেন বিজ্ঞানীরা।

সেইন্ট লুইস ইউনিভার্সিটির গবেষক ড. ব্রায়ান বোটওয়েল বলেন, আমাদের গবেষণা বলছে যে, আমাদের মস্তিষ্কে এমন নকশা করা রয়েছে যা খারাপ সময়ে নিজেদের এগিয়ে নিতে সহজাতভাবে নতুন কিছু খুঁজে নিতে পারে। তাই সম্পর্কে ভাঙা এবং নতুন কাউকে খুঁজতে থাকার প্রক্রিয়াটি নিরবচ্ছিন্ন থাকে এবং এটি পরিবেশ ও জিন দ্বারা প্রভাবিত।

কাজেই বর্তমান সম্পর্ক যদি ভাঙনের মুখে থাকে, তবে কোনো চিন্তা নেই। নতুন সম্পর্কের জন্যে প্রস্তুতি নিতে থাকবে আপনার মস্তিষ্ক। প্রথম সম্পর্কের পর দ্বিতীয় সম্পর্কের ক্ষেত্রে পুরনো অভিজ্ঞতা কিভাবে পরেরবার আপনার ভুলগুলোকে শুধরাতে পারে, তা বুঝতে হলে আরো গবেষণা প্রয়োজন বলে মনে করেন ড. ব্রায়ান।

তবে সম্পর্ক ভাঙার সময় মস্তিষ্কের এই কার্যক্রমটি যদি ধরতে পারেন, তবে আপনি পরের জন্যে প্রস্তুতি নিতে পারবেন। ফলে হৃদয় ভাঙার বিষয়টি আর আপনার মাঝে কাজ করবে না এবং সহজেই পরের স্তরের জন্যে প্রস্তুতি নিতে পারবেন।  

এর আগের গবেষণায় শুধুমাত্র প্রেমে পড়লে মানুষের মস্তিষ্কে কি পরিবর্তন হয় তা স্ক্যান করে দেখা হয়েছিল। সম্পর্কে ভাঙার পরও মস্তিষ্কের স্ক্যান করা হয়। এবারই প্রথম সম্পর্ক ভাঙার পর দ্বিতীয় স্তরের জন্যে মস্তিষ্কের প্রস্তুতির বিষয়টি উঠে আসলো।

No comments: