Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

ফ্লু থেকে রক্ষা পেতে খাদ্যতালিকায় রাখুন এই ৪ টি খাবার

গ্রীষ্মকাল প্রায় শেষের দিকে। নতুন আরেকটি ঋতু আসার ঠিক আগের সময়ে ঋতু পরিবর্তনের কারণে যে আবহাওয়ার পরিবর্তন আসে তার ফলে শুরু হয়ে যায় নান ধরণের স্বাস্থ্য সমস্যা। ফ্লু এই সমস্যা সমস্যার মধ্যে অন্যতম। এই সময়ে একটু সতর্কতার অভাবে খুব সহজেই ফ্লুয়ে আক্রান্ত হয়ে যেতে পারেন। তবে খুব সহজেই এই ফ্লু দূরে রাখা যায়। কোনো ধরণের ঔষধ বা অন্য কিছু নয়, সামান্য ৪ টি খাবার যোগ করুন প্রতিদিনের খাদ্যতালিকায়। ফ্লুয়ের সমস্যা দূরে রাখতে পারবেন এই সহজ কাজটির মাধ্যমেই।
১) রসুন
রসুনে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল উপাদান অ্যালিসিন যা ফ্লুয়ের আক্রমণ থেকে রক্ষা করতে বিশেষ ভাবে কার্যকরী। প্রতিদিন রসুন খাওয়ার অভ্যাসের মাধ্যমে আমাদের রক্তের শ্বেতকণিকা স্টিমুলেট হয় যার মাধ্যমে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এতে করে ফ্লু থেকে রক্ষা পাওয়া যায়। সুতরাং গন্ধ যেমনই হোক এই সময়ে খাদ্যতালিকায় রাখুন রসুন।
২) মধু
মধুতে রয়েছে মিনারেল এনজাইম, বি-কমপ্লেক্স, ভিটামিন ডি, ই, সি এবং প্রপোসিল যা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে। এর ফলে আমাদের দেহ নানা ক্ষতিকর ইনফেকশন এবং ভাইরাসের আক্রমণ প্রতিরোধে প্রস্তুত হয়ে উঠে। তাই প্রতিদিন অন্তত ১ চা চামচ মধু রাখুন খাদ্যতালিকায়।
৩) আদা
আদা মূলত আমাদের দেহ গরম করতে সহায়তা করে। আদা খাওয়ার অভ্যাসে আমাদের দেহ গরম হয় এবং ঘাম হয়। আর এই ঘামের মাধ্যমে দেহের ক্ষতিকর টক্সিন দূর হয়ে যায় খুব সহজেই যার মাধ্যমে আমরা রোগাক্রান্ত হতে পারতাম। প্রতিদিন সামান্য হলেও আদা খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।
৪) লেবু
দেহে যতো ধরণের কেমিক্যাল রয়েছে তার ভারসাম্য বজায় রাখা আমাদের সুস্থ ও নীরোগ রাখতে সহায়তা করে। আর দেহের অভ্যন্তরীণ এই কেমিক্যালের ভারসাম্য রক্ষা করতে লেবুর জুড়ি নেই। প্রতিদিন ১ গ্লাস পানিতে লেবু চিপে পান করার অভ্যাস করুন, ফ্লু জাতীয় নানা রোগমুক্তি হবে।

No comments: