Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

পানযোগ্য এই বইয়ের পৃষ্ঠা!

বইটি পাঠও করা যাবে, আবার পৃষ্ঠা ছিঁড়ে জলে ফেলে জল হবে ব্যাকটেরিয়া মুক্ত। বইটির পৃষ্ঠাতেই ইংরেজি ও স্থানীয় ভাষায় লেখা রয়েছে এর ব্যাবহার বিধি। বইটির প্রথম মাঠ পরীক্ষণ সফল বলে প্রমাণিত হয়েছে।

এই 'পানযোগ্য বই'য়ের পৃষ্ঠাগুলোতে লেখা রয়েছে কেন জল বিশুদ্ধ করা প্রয়োজন এবং সেটা কীভাবে করা যায়। আর পৃষ্ঠাগুলোতে রয়েছে রূপা ও তামার ক্ষুদে কণার আস্তরণ যা মূলত জলে থাকা ব্যাকটেরিয়া মেরে ফেলে।

পরীক্ষণে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও ঘানার ২৫টি দূষিত উৎস থেকে জল সংগ্রহ করে এই পানযোগ্য বইয়ের পৃষ্ঠা ব্যবহার করে দেখা গেছে জল থেকে শতকরা ৯৯ ভাগেরও বেশি ব্যাকটেরিয়া দূরীভূত হয়েছে।

এর ফলে যে জল পাওয়া যাচ্ছে তা যুক্তরাষ্ট্রের ট্যাপে সরবরাহ করা জলের মতোই বলে উল্লেখ করছেন গবেষকরা।
যুক্তরাষ্ট্রের বোস্টনে আমেরিকান কেমিক্যাল সোসাইটির আড়াইশোতম জাতীয় বৈঠকে এই ফলাফল উপস্থাপন করা হয়।

No comments: