Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

ব্রেকফার্স্টে জমিয়ে খান কাশ্মিরী আলুর দম


উপকরণ ঃ
৩০০ গ্রাম ছোট আলু

৭ টা কাজু

১ চা চামচ গোটা জিরা

১ চা চামচ নুন

১ চা চামচ হলুদ

৩ টা কাশ্মীরি লাল গোটা লঙ্কা

২ চা চামচ আদা বাটা

২ টো টমেটো

৩-৪ চা চামচ টক দই

২ টো তেজপাতা

প্রয়োজন অনুযায়ী লং, দারচিনি, এলাচি অল্প করে

প্রয়োজন অনুযায়ী কুচোনো ধোনে পাতা অল্প করে

৫-৭ টেবিলে চামচ তেল

১ কাপ জল

১ চা চামচ গরম মসলা পাউডার

১ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো

২ চা চামচ জিরার গুঁড়ো

২ চা চামচ ঘি

ধাপ
২০ মিনিট
প্রথমে আলু গুলো কে জল দিয়ে আধা সেদ্ধ করে খোসা ছারিয়ে নেবো । একটা টুথপিক দিয়ে সব আলু গুঁড়োর মধ্যে তিন, চারটে করে ফুটো ফুটো করে দেবো যাতে রান্না করার সময় আলু গুঁড়োর মধ্যে মসলা ঢোকে ।

এবার একটা মিক্সি জার নিয়ে তারমধ্যে দুটো টমেটো কেটে দেবো আর কাজু এবং কাশ্মীরি লাল গোটা লঙ্কা দিয়ে অল্প করে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো ।
তারপর কড়াই এর মধ্যে তেল দিয়ে আলু গুলোর মধ্যে হলুদ আর নুন মাখিয়ে একটু লাল লাল করে ভাজা করে তুলে নেবো ।

তারপর সেই তেল এর মধ্যে গোটা গরম মসলা আর তেজ পাতা আর গোটা জিরা ফরণ দেবো ।

তারপর টমেটো,লঙ্কা আর কাজুর পেস্ট এর মধ্যে নুন, হলুদ, জিরার গুঁড়ো, টক দই আদা বাটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ।

আর সেই মিশ্রণটা করাই এর মধ্যে দিয়ে দেবো আর অল্প জল দিয়ে ১০ মিনিট এর জন্য ভালো করে কষব ।
গ্যাস কম করে ভালো মতন কষে তারপর তারমধ্যে ভাজা আলু গুলো দেবো আর গরম মসলা পাউডার দেবো লাগলে একটু জল দিয়ে তিন থেকে চার মিনিট ফ্যাটাবো। তারপর ঘি আর ধোনে পাতা ছড়িয়ে ত বন্ধ করে দেবো ।
তাহলেই তৈরি হয়ে গেলো আমাদের নিরামিষ কাশ্মীরি দম আলু । এটা আমরা রুটি, পরোটা, নান বা লুচির সাথে খেতে পারি ।


No comments: