পনিরের ভিন্ন রেসিপি : পেঁয়াজ পনির
250 গ্রাম পনির
দুটো আলু ডুমো ডুমো করে কাটা
দুটো পেঁয়াজ কুঁচি
একটা ছোট টমেটো কুচি
1 টেবিল চামচ ধনে জিরা বাটা
1 টেবিল চামচ হলুদ
দুটো কাঁচালঙ্কা বাটা
1/3 শুকনো লঙ্কা গুঁড়ো
1 চা চামচ আদা বাটা
1/2 চা চামচ চিনি
1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো
একটা ছোট ক্যাপসিকাম কুচি
1 টেবিল চামচ ঘি
4 টেবিল চামচ সরষের তেল
1 টেবিল চামচ কাজুবাটা
1 টেবিল চামচ নুন
ধাপ
রান্না করতে পঁচিশ মিনিট সময় লাগবে
প্রথমে পনির টা একটু বড় বড় করে কেটে নুন জলে ভিজিয়ে রাখতে হবে
আলু ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে
পনির টা জল থেকে তুলে রেখে দিতে হবে
করাতে তেল দিয়ে গরম হলে আলু ভেজে তুলে রাখতে হবে
ওই তেলে পনির একটু হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলে রাখতে হবে
ওই তেলে ফোড়ন দিয়ে পেঁয়াজ টা দিয়ে একটু ভেজে নিতে হবে
এরপরে আদা রসুন টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে
ঘি গরম মসলা বাদে বাকি সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে
আলু পনির দিয়ে একটু মিশিয়ে দু'কাপ জল দিতে হবে
ভালো করে ফুটলে ঘি গরম মসলা দিয়ে গায়ে মাখা করে নামাতে হবে
Labels:
Entertainment


No comments: