ঝটপট শিখে নিন মসালা ইডলি
উপকরন:
মুগডাল ১ কাপ
কলাইডাল ১ কাপ
নারকেল কোরা হাফ মালা
নুন স্বাদমতো
চাল বাটা বা গুঁড়ো ২কাপ
মেথি গুঁড়ো ১ চামচ
মশলার জন্য:
১ . তেল ২ টেবিল চামচ, পেঁয়াজ ২টা, রসুন কুচি ২ টি, কারিপাতা কয়েকটা, সম্বর মশলা ২টেবিল চামচ, নুন-চিনি স্বাদমতো, তেঁতুলজল ২ টেবিল চামচ, শুকনো লংকা ৪টো।
২. টমেটো বাটা ও ওপরের সব মশলা
প্রণালী:
দুটো ডালই ৬-৭ ঘন্টা ভিজিয়ে রাখুন। আলাদাভাবে মিহি করে নিন। এর সঙ্গে চাল বাটা বা গুঁড়ো, মেথি গুঁড়ো ও নুন মিশিয়ে ১০-১২ ঘন্টা গরম জায়গায় ঢেকে রাখুন। নারকেল কোরা বেটে রেখে নিন। এবার মাইক্রো তে আগে থেকে ৫ মিনিট গরম করে, ইডলি স্ট্যান্ডে দিয়ে ১০০ পাওয়ারে ৫ মিনিট স্টিম করে নিন। ১ মিনিট রেখে বার করুন। এবার প্যানে ১/২ চামচ মতো সাদা তেল দিয়ে শুকনো লংকা, রসুন কুচি, কারিপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজুন, নারকেল কোরা, নুন-চিনি দিন। সম্বার মশলা তেঁতুল জলে মিশিয়ে ওপর থেকে ঢেলে দিন। একই পদ্ধতিতে টমেটো বাটা মশলাটা তৈরী করুন।ইডলির সাথে এই দুই মশলা দিয়ে পরিবেশন করুন সুস্বাদু ডাল মশলা ইডলি।
Labels:
Entertainment


No comments: