Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

টিফিনে জমুক রাজমা কাবাব

উপকরণ:

রাজমা ১ কাপ

পেঁয়াজ বাটা ২ টি

রসুন কুচি ৫ কোয়া

আদা কুচি ১ চামচ

নুন স্বাদমতো

চিনি ১/২ চামচ

হলুদ গুঁড়ো ১/২ চামচ

কাঁচালঙ্কা কুচি ৩টি

জিরে ও ধনে গুঁড়ো ১ চামচ

কর্নফ্লাওয়ার ৪ চামচ

ময়দা ৪ চামচ

ছাতু ১ চামচ

আমচুর পাউডার ১/৪ চামচ

গোলমরিচ গুঁড়ো ১/২ চামচ

সাদা তেল ১/২ কাপ

 প্রণালী:

প্রথমে রাজমা আগের রাতে ভিজিয়ে রেখে মসৃণ করে বেটে নিন। তারপর সব উপকরণ গুলি রাজমা বাটার সাথে ভাল করে মেখে নিন। প্রয়োজনে আরও কর্নফ্লাওয়ার মেশাতে পারেন। মিশ্রণ টি একটু শক্ত হবে। মিশ্রণ থেকে কাবাবের আকারে গড়ে রাখুন। এরপর ননস্টিক চাটুতে তেল ছড়িয়ে একটি একটি করে কাবাব লাল করে ভেজে নিন। টমেটো স্যসের সাথে পরিবেশন করুন।

No comments: