Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

'ভারত কি মুসলিমদের দেশ নয়’ নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে বিজেপিকে বিঁধলেন মেহবুবা মুফতি



ডিএনএ বাংলা ডেস্কঃ     অবশেষে নাগরিকত্ব সংশোধন বিলে চূড়ান্ত অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। তারপরই বুধবার  দুপুরে শুরু হয়ে যায় রাজনৈতিক টানাপোড়েন। বুধবার নাগরিকত্ব সংশোধন বিলে সরকারি শিলমোহর দেওয়া হয়। এই বিলে বলা হয়েছে, পাকিস্তান, আফগানিস্তান-সহ প্রতিবেশি  দেশ থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান, জৈন, পারসি ও শিখ শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। তবে মুসলিম ধর্মালম্বীদের নয়। এ ব্যাপারে প্রশ্ন তুলেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। প্রসঙ্গত জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর মেহবুবা গৃহবন্দি, এখনও।




টুইট করে এদিন মেহবুবা বলেন, “ভারত, মুসলিমদের দেশ নয়!” সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, সরকার যে সংশোধন বিল সংসদে পেশ করেছে তাতে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এটা অসাংবিধানিক। দল এর বিরোধিতা করবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহরাও চাইছেন, হোক সংঘাত। কারণ, এই বিলকে সামনে রেখে ধর্মীয় মেরুকরণ ঘটানোও বিজেপি বৃহত্তর রাজনৈতিক চাল।




যদিও কংগ্রেস ও তৃণমূল এ ব্যাপারে কোনও স্পষ্ট অবস্থান নিতে পারেনি। তাদের ধারণা এই বিলের বিরোধিতা করলে বিজেপি বলে বেড়াবে, মুসলিম তোষণ করা হচ্ছে। তখন হিন্দু আবেগকে উস্কে দেওয়ার চেষ্টা শুরু হতে পারে। আবার বিল নিয়ে চুপ করে থাকলেও নিস্তার নেই। সংখ্যালঘুদের একাংশ অখুশি হবে, আঁচ পড়বে ভোটবাক্সে। ষাঁড়াশি প্যাঁচে পড়ে এখন রাস্তা একটাই। সীতারামের পথে হাঁটা। প্রস্তাবিত বিল সংবিধানের শর্ত লঙ্ঘন করছে অভিযোগ তুলে বিরোধিতা করা। বর্তমান নাগরিকত্ব আইনে আছে, কোনও শরণার্থী নাগরিকত্বের আবেদন জানানোর আগে ভারতে টানা চোদ্দ বছর থাকতে হবে। তা পরিবর্তন করে ৬ বছর করার প্রস্তাব উঠেছিল।




 এখন শোনা যাচ্ছে, এ ধরনের কোনও সময়ের মেয়াদ বিলে নাও থাকতে পারে। বলা হতে পারে, হিন্দু, শিখ, খ্রীষ্টান, জৈন, পারসি এবং বৌদ্ধ শরণার্থীরা আবেদন করলেই ৬ মাসের মধ্যেই তাদের নাগরিকত্ব মঞ্জুর করা হবে। সংশোধিত বিলে এই  টোটকা এনে এনআরসি নিয়ে অসম-বাংলায়  যে জট তৈরি হয়েছে তা কাটাতে চাইছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। যদিও এ ব্যাপারে সরকারের মন্ত্রীরা সর্বপরি দলের শীর্ষ নেতৃত্ব মুখ খুলতে চাইছেন না। তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকর বলেন, মন্ত্রিসভা বিলটি অনুমোদন দিয়েছে। বিল সংসদে পেশ হলে সবই জানতে পারবেন সবাই। এটুকু বলা যায় দেশ ও জাতীয় স্বার্থে বিল সংশোধন করা হচ্ছে।

No comments: