পেঁয়াজের অগ্নিমূল্য ঠেকাতে ৮০০ টন পেঁয়াজ আমদানি রাজ্যের
ডিএনএ বাংলা ডেস্কঃ অবশেষে পদক্ষেপ নিল রাজ্য সরকার। পেঁয়াজের ক্রমবর্ধমান দামের মোকাবিলা করতে ৮০০ টন পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ইতিমধ্যে এই আমদানির ব্যাপারে ‘ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া' বা এনএএফইডি-র সঙ্গে একপ্রস্থ কথা হয়েছে রাজ্য সরকারের।
প্রসঙ্গত উল্লেখ্য, এনএএফডি-র ওপরই সারা দেশে ৫৫ টাকা কেজি দরে পেঁয়াজ সরবরাহ করার দায়িত্ব রয়েছে। বুধবার এক সরকারি সূত্র থেকে একথা জানা গিয়েছে। রাজ্য সরকারের এক আধিকারিক জানান, ‘‘আমরা প্রতি সপ্তাহের জন্য ২০০ টনের পেঁয়াজ অর্ডার করেছি।
সব মিলিয়ে ডিসেম্বরের জন্য ৮০০ টন আসার কথা। মুম্বই বন্দরে পৌঁছনো পেঁয়াজের কেজি ৫৫ টাকা। কলকাতায় তার দাম হবে অন্তত ৬৫ টাকা প্রতি কেজি।'' এই পেঁয়াজ আসছে মিশর থেকে।

No comments: