বলিউড হতাশদের জন্য নয়
ডিএনএ বাংলা ডেস্কঃ এবার ইমরান হাশমীকে ‘দ্য বডি’তে দেখা যাবে। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন ঋষি কাপুর, শোভিতা ধুলিপাল এবং বৈধিকা কুমার । বস্তুত এই সিনেমাটা ২০১২-র ‘দ্য বডি’ নামেরই স্প্যানিশ চলচ্চিত্রের অফিশিয়াল রিমেক। ইমরান হাশমি অভিনীত ‘দ্য বডি’ আগামী ১৩ ডিসেম্বর ২০১৯- এ রিলিজ হতে চলেছে। শীঘ্রই রিলিজ হতে চলেছে ইমরান হাশমির ‘দ্য বডি’।
এই ছবিটিও যথারীতি অন্যরকম, আর পাঁচটা ছবির মতো নয়। সাধারণত অভিনেতারা যে ধরণের গল্প নিয়ে ছবি করেন ইমরান কিন্তু বরাবরই তা এড়িয়ে চলেন। ব্যতিক্রমী এইসব ছবি করেও তার কেরিয়ার গ্রাফ উর্ধ্বমুখীই হয়েছে। বলিউডের সিনেমার ধরণ বর্তমানে পুরোপুরি বদলে গেছে। জমপেশ চরিত্র সহ হাসির বিষয় শুধু নয়, সঙ্গে মন-ভরিয়ে তোলা নাটকীয়তা, রহস্য থ্রিলার... কি নেই আজকের সিনেমায়।
কারণ, প্রতিযোগিতা আজকাল মারাত্মক আকার ধারণ করেছে।প্রতিটি অভিনেতারই দক্ষতা রয়েছে। বলিউডে তারা সর্বদাই দৌড়ান পরবর্তী কাজের দিকে। ইমরানও এই প্রতিযোগিতা সম্পর্কে অসচেতন নয়। তবে এখন প্রতিযোগিতা অনেক বেড়ে গিয়েছে। ইমরান জানিয়েছেন, ১০ বছর আগের চেয়ে আজকের প্রতিযোগিতা আরও মারাত্মক। কোনও প্রযোজককে দুজন অভিনেতার মধ্যে প্রতিযোগিতার কথা বলুন, তিনি রাজি হয়ে যাবেন।ইমরান আরও বলেছেন, আজকের অভিনেতারা সবসময়ই টেনশনে থাকে, সহ-অভিনেতার তুলনায় কীভাবে তাদের প্রজেক্ট করবে মিডিয়া।
আমি দাবি করব না যে আমি এরকম ভাবি না, কিন্তু একটা পর্যায়ে গল্পকেই গুরুত্ব দিই। আজকের প্রযুক্তির উন্নতি সঙ্গে সঙ্গে এবং সোশ্যাল মিডিয়ার জন্য সাধারণ মানুষ আসল বিষয়টা না জেনেই গুজব ছড়িয়ে দেয়। ইমরান মনে করেন, সোশ্যাল মিডিয়ায় মানুষের অনেক বেশি দায়বদ্ধ হওয়া উচিত। সাধারণ মানুষ ক্রমাগত এক অভিনেতাকে অন্যের বিরুদ্ধে ঠেলে দিচ্ছে। অভিনেতাদের মধ্যে ভাগ করে দিচ্ছে।
অভিনেতাদের বিশেষ গোত্রে ফেলে দেয়। পরিস্থিতি এমন হয়ে ওঠে যে তারকারা প্রমাদ গোনে। অভিনেতারা নিরাপত্তাহীনতায় ভোগেন। তখন ফিল্মের বিষয়ই হয়ে যায় এইসব অভিনেতারা, আর তাদের মধ্যেকার দ্বন্দ্ব। তবুও বলব, বলিউডে হতাশদের কোনও জায়গা নেই।ইমরান বেশ কয়েকটি কাজ করছেন। তার মধ্যে মুম্বই সাগা এবং চেহেরে অন্যতম। জন আব্রাহামের সঙ্গে তাঁকে মুম্বই সাগায় দেখা যাবে। অভিনেতা এ বিষয়ে বললেন, জনকে অভিনেতা হিসাবে সুরক্ষিত। কঠোর পরিশ্রমী এবং সর্বদা গল্পের ওপর জোর দেয়।
Labels:
Entertainment

No comments: