অক্ষয় কুমার সাথে সংগীত ভিডিওতে আত্মপ্রকাশ আমার সৌভাগ্য: ফিলহল-এর গায়ক বি প্রাক
ডিএনএ বাংলা ডেস্কঃ এই মিউজিক ভিডিও ইউটিউবে ইতিমধ্যে ২০০ মিলিয়নেরও বেশি দর্শক দেখেছেন। ফিলহল ছবির মিউজিক ভিডিওতে বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের সঙ্গে অংশ নিয়েছেন। গায়ক-সুরকার বি প্রাক এ বিষয়ে বলেছেন, "আমি ভাগ্যবান যে অক্ষয় স্যার আমার সঙ্গে সংগীত ভিডিওয় আত্মপ্রকাশ করলেন।এর চেয়ে বেশি কিছু আমি আশা করতে পারি না। উনি আমার জীবনে দেবদূতের মতো এসেছেন। ওঁর সঙ্গে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে।’’ অক্ষয় কুমার এই প্রথম কোনও মিউজিক ভিডিওতে অংশ নিলেন।
ঘটনাচক্রে কৃতি সাননের বোন নূপুরের আত্মপ্রকাশও ঘটেছে এই ভিডিওতে। "গানটা শ্রোতাদের থেকে প্রচুর ভালবাসা পেয়েছে। কেমন অনুভব করছি তা কথায় প্রকাশ করতে পারছি না। এমনকি অক্ষয় স্যারের সঙ্গে যখন দেখা করেছিলাম, তখনও তাঁকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়েছি। বলেছি, আমি তার কাছে ঋণী। প্রসঙ্গত অক্ষয় কুমারের ছবি কেশরিতে তেরি মিট্টি গানের প্লেব্যাক দিয়ে বি প্রাক বলিউডে তার ইনিংস শুরু করেছেন।
ফিলহল ছবিতে তাঁর গান দেশ জুড়ে আলোড়ন ফেলে দিয়েছে। বর্তমানে এই পাঞ্জাবি গায়ক অক্ষয় কুমারের আসন্ন ছবি গুড নিউজ-এ গানের জন্য প্রস্তুত হচ্ছেন। এছাড়া ক’দিন আগেই ‘হোটেল মুম্বাই’ নামে ভারত সালামের ছবিতেও গান গেয়েছেন। বলিউডে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করে নেওয়া নিয়ে বি প্রাক বলেছেন: বলিউড বিভিন্ন রাজ্য থেকে শিল্পীদের খোলামেলা মনে স্বাগত জানায়।
এটা দেখে আমি মোহিত হয়ে গিয়েছি।" তিনি আরও বলেছেন: "আমি অনুভব করি যে বলিউড এবং পলিউডের (পাঞ্জাবী ফিল্ম ইন্ডাস্ট্রির) মধ্যে কোনও পার্থক্য নেই।আপনার মেধাই এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মানুষ আমার গান ভাল বলছে। আমাকে এবং আমার কাজকে গ্রহণ করেছে। জনতা আমায় পছন্দ করছে দেখে ভাল লাগছে। তবে আরও দীর্ঘ পথ যেতে হবে।’’
Labels:
Entertainment

No comments: